চার বছর বয়সেই ফ্যাশন ডিজাইনার 'মায়েহম'! 
আসল নাম সিডনি কেইজার। কিন্তু, সিডনির মা অ্যাঞ্জি তার চার বছরের মেয়ের নাম দিয়েছেন 'মায়েহম'। আর এইটুকু বয়সেই মায়েহম
এখন ফ্যাশন ইন্ডাস্ট্রির নয়া সেনসেশন। শুরুটা হয়েছিল অ্যাঞ্জির পোশাক থেকে কাপড় খুলে নিয়ে খেলার ছলে। মা-এর পোশাকের বিভিন্ন অংশ খুলে
নিয়ে নিজের শরীরে তা পেঁচিয়ে দিত মায়েহম। একদম নিজের মতো করে সে এই কাজটা করত। মায়েহম-এর কাছে একটা ছোট্ট ম্যানিকুইনও
আছে। যার নাম সে দিয়েছে 'ম্যাকেঞ্জা'। একদিন 'ম্যাকেঞ্জা'-কেও সাজানোর কাজ শুরু করে দেয় সে। মেয়ের ফ্যাশন সেনস অবাক করে দিয়েছিল
অ্যাঞ্জিকে। ততদিনে 'মায়েহম' মা-এর কাছ থেকে শেখা পেপার কার্টিং- দিয়ে পোশাক তৈরি করতে শুরু করেছিল। গ্লু-স্টিক দিয়ে পেপারের উপর নানা
রকমের রঙিন পেপার এবং টুকরো টুকরো কাপড় থেকে পুঁতি আটকে দিত সে। মেয়ের এমন প্রতিভা দেখে ইনস্টাগ্রামে 'মায়েহম' বলে একটি
অ্যাকাউন্ট তৈরি করেন অ্যাঞ্জি। সেইখানে এই মুহূর্তে ৪,৪২ হাজার ফলোয়ার। বছর খানেক ধরে বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারি সংস্থা জে ক্রিউ ক্রিয়েশন
'মায়েহম'-কে দিয়ে পোশাক ডিজাইন করাচ্ছে। ইতিমধ্যে একাধিক টিভি-শোতে অংশও নিয়েছে 'মায়েহম'। তার ফ্যাশন সেনস বাহবা কুড়িয়েছে বহু গুণির। বড় হয়ে
কি 'মায়েহাম' ফ্যাশন ডিজাইনারই হবে তা কিন্তু, এখনও হলফ করে বলতে পারছে না সে। 