বাবা হবেন প্রিন্স হ্যারি, দাবি একরাতের সঙ্গিনীর 
একটু বেশিই পার্টি করেন। খুব একটা হুঁশ থাকে না। মোটামুটি একটা প্লেবয় ইমেজ তৈরি করে ফেলেছেন ৩১ বছর বয়সি
প্রিন্স হ্যারি, ডায়ানা-চার্লসের ছোট ছেলে। দাদা উইলিয়মের মতো সংসার-ধর্মে মন নেই। বরং নিত্যনতুন সঙ্গিনীর সঙ্গে সময় কাটাতেই পছন্দ করেন তিনি।
কিন্তু খুব একটা সাবধানী যে নন, সেটাই বোঝা গেল এই স্ক্যান্ডেলে। একরাতের সঙ্গিনী, ১৯ বছরের যে মেয়েটি প্রিন্সের সন্তানের মা
হওয়ার দাবি করেছে, সে ইতিমধ্যেই একটি গসিপ ম্যাগাজিনকে জানিয়েছে যে তার কাছে রয়েছে অকাট্য প্রমাণ। হ্যারির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের বেশ
কিছু ছবি আছে তার ঝুলিতে। তবে তুরুপের সব তাস এখনই সে বার করতে রাজি নয়। খবরটা ভাসিয়ে দিয়েছে শুধু হাওয়ায়।
অ্যালবার্ট হল-এ 'স্পেক্টর' প্রিমিয়ারে কেট, উইলিয়ম ও হ্যারি। ছবি গেটি ইমেজেস। এটা অ্যাক্সিডেন্ট না কি ইচ্ছাকৃতভাবে প্রিন্সকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা,
সেটা এখনই বলা যাচ্ছেনা। তবে কথাটা চাউর হতে স্বাভাবিকভাবেই খুব মুষড়ে পড়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এই ন'দিন আগেই, ২৬ অক্টোবর,
বন্ড মুভি 'স্পেক্টর'-এর প্রিমিয়ার ইভেন্টে অন্তর্বাস ছাড়া উপস্থিত হয়ে রাজপরিবারের মুখ পুড়িয়েছেন কেট। ডাচেস অফ কেমব্রিজ, কেট-কে নিয়ে এমনিতেই ঝামেলায়
থাকেন রানি। যখন-তখন রাজকুমারীর স্কার্ট উড়ে বেরিয়ে পড়ে অঙ্গপ্রত্যঙ্গ। তায় আবার একবার পাপারাৎজির তোলা 'টপলেস কেট'-এর ছবি ভাইরাল হয়েছিল ওয়েব-এ।
এখন বিষফোড়ার মতো জেগে উঠল এই কেচ্ছা। রাজপরিবারের এক বিশ্বস্ত সূত্রের খবর, রানি অত্যন্ত ব্যথিত এবং শঙ্কিত। ঘটনার সত্যতা প্রমাণিত
হলে এটাই বোধহয় হবে অষ্টম এডওয়ার্ড ও ওয়ালিস ওয়ারফিল্ড-এর পর রাজবাড়ির সবচেয়ে বড় কেলেঙ্কারি - বিবাহ-বহির্ভূত সন্তান, তা-ও আবার বাগদত্তা
বা স্বীকৃত গার্লফ্রেন্ডের সঙ্গে নয়, একরাতের সঙ্গিনীর সঙ্গে! 