নগ্ন অবস্থায় ঢুকে পড়লেন বিয়ের অনুষ্ঠানে, ভিডিও দেখুন 
গত ২৬ জানুয়ারি ছিল অস্ট্রেলিয়া ডে। সেই দিনই ইন্টারনেটে ভাইরাল হল একটি ভিডিও ক্লিপ। ভিডিওটি একটি পুলিশী জেরার যা
তোলা হয়েছিল ৭ বছর আগে। ভিডিওটি এক মদ্যপ অস্ট্রেলীয়র হাস্যকর স্বীকারোক্তি। বছর সাতেক আগে সম্পূর্ণ বেহুঁশ অবস্থায় তিনি ঢুকে পড়েছিলেন
একটি বিয়ের অনুষ্ঠানে। সঙ্গে ছিলেন তাঁর বন্ধুও। কিন্তু কীভাবে এমনটা ঘটল সে ব্যাপারে তাঁর কিছুই মনে নেই। ভিডিওতে তিনি বলেছেন,
সেই দিন বিকেলের দিকে তিনি পানীয়ের সন্ধানে বেরিয়েছিলেন, সে কথা মনে আছে তাঁর। কিন্তু তার কী যে হল! সামান্য হুঁশ
যখন ফিরল তখন তিনি দেখেন পিছন পিছন আসছেন তাঁর বন্ধু আর তাঁর পিছনে তাড়া করেছেন ব্রাইডসমেইডরা। তখন তিনি বুঝতে পারেন
যে কোনও বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়েছেন তিনি। পরে পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয় সেদিন। ফিলিপ ম্যাককুলক নামের সেই অস্ট্রেলীয়র স্বীকারোক্তি
ভিডিওটি এতদিন সযত্নে রাখা ছিল পুলিশের কাছেই। এবারের অস্ট্রেলিয়া ডে-তে নিছক মজা করতেই পাবলিশ করা হল সেই ভিডিও এবং যথারীতি
ভাইরাল হল ভিডিওটি। দেখুন নীচের লিঙ্কটি - 