বিশ্বের সব থেকে 'আবেগহীন দেশ' কি বাংলাদেশ? 
বাঙালি সব সহ্য করতে পারে, কিন্তু তার আবেগ-অনুভূতি নিয়ে প্রশ্ন উঠলে সে সহ্য করতে পারে না বলেই জানা যায়।
কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক স্তরে বাঙালির আবেগ আর অনুভূতি নিয়েই টানা-মাঞ্জা শুরু হয়ছে। বিশ্বের কোন দেশ কেমন আবেগপ্রবণ, সেই মর্মে একটি
সার্ভে করেছিল 'এ গ্যালাপ' নামের একটি সংস্থা। ১৪৮টি দেশের ১০০০ মানুষের উপরে চালানো এই সমীক্ষায় সংস্থার তরফে প্রশ্ন করা হয়
কিছু ইতিবাচক ও নেতিবাচক আবেগের কোন কোনটি তাঁরা অনুভব করেন, তাই নিয়ে। রাগ, মানসিক চাপ, বিষণনতা আবার আনন্দ, খুশি, হাসি
ইত্যাদি অনুভূতি নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরের পাহড় ঘেঁটে সংস্থা এক তালিকা তৈরি করে প্রকাশ করেছে সম্প্রতি। তাতে দেখা যাচ্ছে,
তালিকার শীর্ষ রয়েছে বলিভিয়া, দ্বিতীয় স্থানে এল সালভাদর। ১৪ নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের স্থান ৮৮ নম্বরে। আর তালিকার শেষ
দেশটির নাম - বাংলাদেশ। প্রতিবেদনে একথা জানানো হয়েছে যে, কোনও দেশের অর্থনীতির প্রগতির সঙ্গে সেই দেশের মানুষের আবেগের তেমন কোনও
সম্পর্ক নেই। বরং, ব্যক্তি স্বাধীনতা, পারিবারিক বন্ধন, বন্ধু-পরিজনের সঙ্গে সম্পর্ক, সাংস্কৃতিক পরিমণ্ডল, যুদ্ধ বা শান্তির বাতাবরণই এই আবেগ-ইনডেক্সের নিয়ন্তা। বাংলাদেশের
আই আবেগ-ঘটিত পশ্চাদগামী অবস্থানকে দেখে চোখ কপালে তুলছেন সোশ্যাল মিডিয়া-য় অবস্থানরত বঙ্গভাষীরা। আবার অনেকে মন্তব্য করছেন, সংখ্যাতত্ত্বের উপরে ভারসা না-রাখাই
ভাল। 