যে শহরে একটাই মাত্র বাড়ি 
শহরের বাসিন্দারা সবই একই ছাদের নীচে থাকেন। তাঁদের আপিস-কাছারি, বাজার-দোকান, ইস্কুল-কলেজ সব কিছুই ওই একটি বাড়ির ভিতরেই। কারণ, ওই
শহরে বাড়ির সংখ্যা একটিই। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার হুইটিয়ার শহরের বাসিন্দার সংখ্যা ২২০। তাঁরা সকলেই একটিমাত্র বাড়িতে থাকেন। ১৪ তলা এই
বিশাল বাড়িটির নাম বেগিক টাওয়ার। কেবল ২২০ জনের বাসগৃহ নয়, এই বাড়িটির ভিতরে আফিস, থানা, বাজার - সবই রয়েছে। তেমন
দরকার না পড়লে বাসিন্দারা কেউ বাড়ি থেকেই বের হন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বেগিক টাওয়ার নির্মিত হয়েছিল মিলিটারি ব্যারাক হিসেবে।
১৯৬৯ পর্যন্ত বাড়িটি সরকারের অধিকারেই ছিল। ওই বছর সেটি শহরের বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়। আজ ওই শহর তথা বাড়িটিতে
যাঁরা বাস করেন, তাঁরা প্রত্যেকেই সামরিক অফিসিয়ালদের বংশধর। ব্যতিক্রমী পল আর তাঁর মোবাইল-বাড়ি তবে এই শহরে একজন ব্যাতিক্রম রয়েছেন। তাঁর
নাম পল। তিনি বেগিক টাওয়ারে না থেকে আস্তানা গেড়েছেন একটি মোবাইল-বাড়িতে। কিন্তু, দোকান-বাজার করতে তাঁকে প্রবেশ করতেই হয় টাওয়ারে। তাই
তাঁর গাড়ি-বাড়িকে তিনি পার্ক করে রাখেন বেগিক টাওয়ার ঘেঁষেই। 