জন্মের বছরেই ঠিক হয়ে গিয়েছিল হিটলারের ভবিষ্যৎ? কেমন দেখতে হবেন, তা-ও! 
বিশ্বত্রাস অ্যাডল্ফ হিটলারের ভবিষ্যৎ নাকি তাঁর জন্মের বছরেই নির্ধারিত হয়ে গিয়েছিল। তেমনটাই দাবি করছেন বেশ কিছু প্যারানর্মালবাদী। তাঁরে এই
প্রসঙ্গে একটি গল্পকে উপস্থাপন করেন। ১৮৮৯ সাল, অর্থাৎ হিটলারের জন্মের বছরে সেই সময়ের খ্যাতনামা জার্মান শিল্পী ফ্রানজ ভন স্টাক 'দ্য
ওয়াইল্ড হান্টট নামে একটি তৈলচিত্র আঁকেন। সেই ছবিটির বিষয় ছিল জার্মান দেবতা ওটান এক মৃতের মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। ওটানের চেহারায়
আর ছবির পরিসরে এক গা-ছমছমে ব্যাপারকে তুলে ধরেন স্টাক। ছবিটির মধ্যে এমন এক আতঙ্ক স্তম্ভিত ছিল যে, এটিকে কেউ বসার
ঘরে রাখার আগে বারকয়েক ভাববেন। এই সেই তৈলচিত্র আশ্চর্যের বিষয় এখানেই, এই ছবিটি কালক্রমে হিটলারের প্রিয় পেন্টিং হয়ে দাঁড়ায়। এবং
লক্ষণীয় এই, দেবতা ওটানের চেহারাটি একেবারেই পূর্ণবয়স্ক হিটালারের অনুরূপ। প্যারানর্মালবাদীদের বক্তব্য - চিত্ররসিক হিটলার শুধুমাত্র তাঁর কলাপ্রীতির কারণে এই ছবিটির
প্রতি আকর্ষণ বোধ করতেন না। জার্মান দেবতা ওটান মোটেই খুব সুবিধের দেবতা নন। ওটান যুদ্ধের দেবতা। ছবিতে ওটানকে মৃত সেনার
বাহিনী নিয়ে রণমত্ত অবস্থাতেই দেখা গিয়েছে। ঠিক যেভেবে হিটলার নাৎসি সেনাকে রণমত্ত করে তুলেছিলেন, তার আত্মাকে এই ছবিতে স্পষ্ট দেখা
যায়। যুগন্ধর মনস্তত্ত্ববিদ কার্ল গুস্তাভ ইউং ১৯৩৬ সালে হিটলারকে 'ওটানের অবতার' হিসেবে বর্ণনা করেছিলেন। এবং ইউং পরে মন্তব্য করেন, ওটান
কেবল হিটলারের মধ্যেই প্রকট হননি, সমগ্র জার্মান জাতিকে এই দেবতা আচ্ছন্ন করেছিলেন। কিন্তু প্রশ্ন এখানেই, হিটলারের জন্মের বছর ১৮৮৯ সালে
কীভাবে এহেন 'ভবিষ্যৎ' দেখতে পেয়েছিলেন চিত্রকর ভন স্টাক? নাকি, এ ছিল নিয়তির এক অনবদ্য পরিহাস? 