তিনটি বাঘের মুখে ছটফট করছে মানুষ! সাক্ষী স্ত্রী, সন্তান, দেখুন শিউরে ওঠা ভিডিও 
বাঘের মুখে হরিণ বা জেব্রার মতো প্রাণী ছটফট করছে, এই দৃশ্য পরিচিত। কিন্তু চিনের একটি ওয়াল্ড লাইফ পার্কে এমন
একটি ঘটনা ঘটল, যা দেখে শিউরে উঠবেন যে কেউ। বাঘের মুখে ছটফট করলেন এক ব্যক্তি, আর সেই দৃশ্যের সাক্ষী থাকল
অসংখ্য মানুষ। যাঁদের মধ্যে ছিলেন আক্রান্ত ব্যক্তির স্ত্রী এবং সন্তানও। গত ২৯ জানুয়ারি ঘটনাটি ঘটেছে বেজিংয়ের একটি ওয়াইল্ড লাইফ পার্কে।
শাংহাই শহর থেকে ২০০ কিলোমিটার দূরে নিংগবো শহরে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, অতিরিক্ত সাহসিকতা দেখাতে গিয়ে কোনওভাবে বাঘের পরিখার
মধ্যে ঢুকে যান ওই ব্যক্তি। সেখানে তিনটি বাঘ ছিল। তার মধ্যে একটি বাঘ ওই ব্যক্তিকে আক্রমণ করে। বাকি দু'টি বাঘ
অবশ্য ওই ব্যক্তির দিকে এগোয়নি। বেশ কিছুক্ষণ বাঘের মুখে ছটফট করতে থাকেন ওই ব্যক্তি। প্রথমে পটকা ফাটিয়ে বাঘগুলিকে তাড়ানোর চেষ্টা
করা হয়। তার পরেও বাঘটি ওই ব্যক্তিকে আক্রমণ করে। এর পরে গুলি করে ওই বাঘটিকে মারে পুলিশ। যদিও, আক্রান্ত ওই
ব্যক্তিকেও বাঁচানো যায়নি। দেখুন সেই মুহূর্তের ভিডিও 