ফেসবুক প্রতিষ্ঠাতা জুকেরবার্গের জন্মদিনে রইল তাঁর সম্পর্কে আশ্চর্য ১০টি তথ্য 
১. মার্ক ফেসবুকের সিইও হিসেবে মাত্র ১ ডলার মাইনে নেন প্রতি মাসে। ২. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সঙ্গে জুকেরবার্গ ফেসবুক
প্রথম চালু করেন হার্ভার্ডের ছাত্রাবাসের বিভিন্ন ঘরের মধ্যে সংযোগ রক্ষার জন্য। ৩. ফেসবুকের সাফল্যের দৌলতে ২০০৭ সালে মাত্র ২৩ বছর
বয়সেই ১০০ কোটি মার্কিন ডলারের মালিক হয়ে যান মার্ক। ৪. ২০১০ সালে জুকেরবার্গের জীবন অবলম্বনে হলিউডে তৈরি হয় 'দা সোশ্যাল
নেটওয়ার্ক' নামের একটি ফিল্ম। ৫. ফেসবুকের পাশাপাশি জুকেরবার্গ ও তাঁর বন্ধুরা শুরু করেছিলেন আর একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যার নাম
ছিল ফেসম্যাশ। এই সাইটে দুটি ছাত্র বা ছাত্রীর ছবি পাশাপাশি রেখে তাদের চেহারার তুলনা করা যেত। ৬. ২০০৪ এর ৪
ফেব্রুয়ারি ফেসবুক যখন তার যাত্রা সূচনা করে তখন তার নাম রাখা হয়েছিল 'দি ফেসবুক'। ৭. ফেসবুক ছাড়াও গুগল প্লাস ও
টুইটারেও মার্কের আর্থিক অংশীদারিত্ব রয়েছে। ৮. ২০১৩ সালের অগস্ট মাসে ৫০০ কোটি মানুষের কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে
মার্ক একটি প্রোজেক্ট শুরু করেন যার নাম ছিল 'ইন্টারনেট ডট ওআরজি'। ৯. ইবোলা ভাইরাস মহামারির আকার ধারণ করলে তার প্রতিরোধকল্পে
মার্ক ২৫ মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন। ১০. মার্কের বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ৩৬০০ কোটি ডলার। 