পুরুষ না, নারী না, এমনকী রূপান্তরকামীও নয়, তাহলে এঁরা বিয়ে করেছেন কাদের, ভিডিও দেখুন 
পুরুষে পুরুষে অথবা নারীতে নারীতে বিয়ে এখন কোনও চমকে ওঠার বিষয়ই নয়। পৃথিবীর বিভিন্ন দেশে সমলিঙ্গে বিবাহ আইনি স্বীকৃতিও
পেয়েছে। এমনকী পুরুষ বা নারী রূপান্তরকামীকে বিয়ে করেছেন, তেমন নজিরও আজ আর দুর্লভ নয়। এ সবকে ছাপিয়ে নিজেকেই বিয়ে করেছেন,
এমন এক নারীর কাহিনি এবেলা.ইন-এই প্রকাশিত (সমস্ত সম্পর্কে হতাশ হয়ে শেষ পর্যন্ত কাকে বিয়ে করলেন এই মহিলা? জানলে আশ্চর্য হবেন)।
কিন্তু সেই সবকিছু একেবারেই তুচ্ছ হয়ে যায় এই দুই মহিলার কথা শুনতে বসলে। এইজা-রিট্টা বার্লিনার-মাউয়ের এবং আমান্ডা হুইটেকার যাঁদের বিয়ে
করেছেন, তাঁরা কেউ মানুষই নন। কিন্তু তাঁদের দু'জনের 'স্বামী'-ই বেদম সেলিব্রিটি। তবে দুজনের বিয়ের গল্প কিন্তু একেবারেই একরকম নয়। বার্লিন
প্রাচীর এইজা নিজেকে ভালমতোই জানতেন। তিনি অনুভব করতেন তাঁর প্রেম সর্বদাই কোনও না কোনও বস্তুর প্রতি ধাবিত। জার্মান এই
মহিলা, ১৯৭০ দশক থেকেই তাঁর এই যৌন চিন্তনকে বন্ধুমহলে ব্যক্ত করতে শুরু করেন। তিনি এই বাসনার নাম দেন 'অবজেক্টাম সেক্সুয়ালিটি'।
১৯৭৯ সালে তিনি তাঁর পরিচিতের বৃত্তকে স্তম্ভিত করে বিয়ে করে বসেন বার্লিন ওয়াল-কে। খুব ছোটবেলা থেকেই তিনি এই ভুবনখ্যাত প্রাচীরের
প্রেমে পড়েছিলেন, জানিয়েছেন এইজা। বিয়ের পরে রীতিমতো পদবী পরিবর্তনও করেন তিনি। তাঁর নামের পিছনে জুড়ে নেন 'বার্লিনার-মাউয়ের' শদ্ববন্ধটি, যার অর্থ
- 'বার্লিন প্রাচীর'। আরও পড়ুন প্রেমিকা না পেয়ে হতাশ। যুবক বিয়ে করলেন রোবটকে। কেমন হবে দাম্পত্যজীবন প্রেমের জের, একই মণ্ডপে
দুই প্রণয়িনীকে বিয়ে করল ঝাড়খণ্ডের যুবক এইজা জানিয়েছেন, এটা মোটেই কোনও ফেটিশিজম নয়। এটা এক পূর্ণ প্রেম। ১৯৮৯-এ যখন বার্লিন
প্রাচীর ভাঙা শুরু হয়, তখন এইজা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিলেন। প্রাচীর ভেঙে গেলে বিষণন এইজা প্রাচীরের একটি মডেল তাঁর বাড়িতে
রেখে দিয়েছেন। দেখুন এইজার এক সাক্ষাৎকার ব্রিটেনের ইয়র্কশায়ারের বাসিন্দা অ্যামান্ডা হুইটেকার প্রেমে পড়েছিলেন মার্কিন মুলুকের স্ট্যাচু অফ লিবার্টি-র। অ্যামান্ডাও
'অবজেক্টাম সেক্সুয়ালিটি'-তেই বিশ্বাসী। লেডি লিবার্টিকে তিনি আদর করে 'লিব্বি' বলে ডাকতে থাকেন। সমুদ্র পেরিয়ে তিনি চার বার দেখে আসেন তাঁর
প্রণয়ীকে। তবে অ্যামান্ডা মনে করেন লেডি লিবার্টির সঙ্গে তাঁর সে অর্থে 'বিয়ে' হয়নি। তাঁরা লিভ ইন রিলেশনশিপে রয়েছেন। কিন্তু তিনি
নিজেকে 'অ্যামান্ডা লিবার্টি' বলে পরিচয় দেন। বাড়িতে তিনি লেডি লিবার্টি-র একটা স্ট্যাচুও রাখেন। লেডি লিবার্টি রইল অ্যামান্ডার সাক্ষাৎকার 