এ বার হলিউডে ডাক পেলেন ওবামা-কন্যা 
সদ্য মার্কিন প্রেসিডেন্টের মেয়ের তকমা চলে গিয়েছে। এখন তিনি স্রেফ মালিয়া ওবামা - প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কন্যা।
বাবার মতোই রাজনৈতিক কেরিয়ার গড়ার ইচ্ছা তাঁর। তবে আপাতত মালিয়ার ঠিকানা হতে চলেছে হলিউড। ওবামার বড় মেয়ে মালিয়া সদ্য হাইস্কুল
জীবন শেষ করেছেন। তাঁর বয়স এখন ১৮। সম্প্রতি হলিউডে ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছেন তিনি। চলতি ফেব্রুয়ারিতেই প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনের কাছে
ইন্টার্নশিপ শুরু করবেন মালিয়া। জানা গিয়েছে, ওয়েইনস্টেইন কোম্পানির নিউইয়র্ক অফিসে কয়েক মাস থাকবেন তিনি। আরও পড়ুন... ওবামাকেও হারিয়ে দিয়েছেন ভারতের
বিরাট, তা-ও আবার বাইশ গজের বাইরে এই ছেলেকে দত্তক নিতে ওবামাকে চিঠি লিখল ৬ বছরের বালক প্রেসিডেন্ট থাকাকালীন ওয়েইনস্টেইনকে বিভিন্ন
বিষয়ে বেশ কয়েকবার সাহায্য করেন বারাক ওবামা। একাধিক বার দু'জনকে একসঙ্গে দেখাও গিয়েছে। কাজেই মালিয়ার কোনও অসুবিধা হবে না বলেই
আশ্বাস দিয়েছেন তিনি। অন্য দিকে স্কুল জীবন থেকেই মালিয়ার আগ্রহ চলচ্চিত্রে। ইতিমধ্যেই মার্কিন পরিচালক ও লেখিকা লেনা ডানহ্যামের জনপ্রিয় ধারাবাহিক
'গার্লস'-এ অভিনয় করেছেন তিনি। এর আগে হ্যাল বেরি পরিচালিত একটি টিভি সিরিয়ালে সহকারী হিসেবে পর্দার পিছনে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে
মালিয়ার। 