আফিগানিস্তানে লাইব্রেরি তৈরি নিয়ে মোদীকে উপহাস ট্রাম্পের 
নিজস্ব প্রতিবেদনঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে উপহাস করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রকাশ্যে নয়। শোনা যাচ্ছে ২০১৯ সালের
প্রথম ক্যাবিনেট মিটিং চলাকালীন তিনি মোদীকে নিয়ে উপহাস করেন। জানা গিয়েছে যে ওই বৈঠকে ট্রাম্প জানিয়েছেন, তাঁর সঙ্গে সাক্ষাতের সময়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আফগানিস্তানে লাইব্রেরি তৈরি করে দিয়েছে ভারত সরকার। টানা পাঁচ ঘণ্টা ধরে এ নিয়েই নাকি আলোচনা হয়।
যদিও এটা এখনও স্পষ্ট নয় যে কোন প্রকল্পের কথা তিনি বলেছেন। তবে ২০০১ সাল থেকে ভারতের তরফ থেকে বরাবর সাহায্য
করা হচ্ছে আফগানিস্তানকে। বিশেষ করে জোর দেওয়া হয়েছে আফগানদের শিক্ষার প্রসারে। ২০১৫ সালে উদ্বোধন করা হয়েছিল আফগানিস্তানের সংসদ ভবনের। সেই
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন আফগানদের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষায় সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। 