দুই হিন্দু শিক্ষককে জেলে বন্দি করল বাংলাদেশ 
বাংলাদেশের বাগেরহাট জেলার হিজলা হাই স্কুলের প্রধান শিক্ষক ও এক বিজ্ঞানের শিক্ষককে বাংলাদেশের একটি আদালত কারাদণ্ড দিল। কোরান অনুযায়ী
'আল্লাহ' পৃথিবীর সৃষ্টিকর্তা এই তত্ত্বটি বিজ্ঞানের ক্লাসে বিজ্ঞানের শিক্ষক নস্যাৎ করায় ছাত্ররা প্রতিবাদ করতে শুরু করে। বিষয়টি প্রধান শিক্ষক পর্যন্ত
গড়ালে তিনি এ বিষয়ে তাঁর সহকর্মীকেই সমর্থন করেন। এর পরে ছাত্ররা আদালতে এই বিষয়ে একটি অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতেই
ম্যাজিস্ট্রেট আনওয়ার পারভেজ ধর্মের অবমাননা সংক্রান্ত আইন মতে অভিযুক্ত দুই শিক্ষককে কারাদণ্ড দেন। অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, যে ছাত্ররা,
গ্রামের মানুষ এবং তাদের অভিভাবকরা অত্যন্ত ক্ষুধ্ব এবং উত্তেজিত ছিলেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা ছিল। আপাতত দুই শিক্ষককে
৬ মাসের কারাবাসের দণ্ড দিয়েছেন ম্যাজিস্ট্রেট। 