ল্বগার হত্যায় দু'জনের মৃত্যুদণ্ড বাংলাদেশে 
বাংলাদেশের ল্বগার আহমেদ রাজীব হায়দরের হত্যাকাণ্ডে দুই ছাত্রকে মৃত্যুদণ্ড দিল ঢাকার বিশেষ ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল। এছাড়া, নিষিদ্ধ জঙ্গি সংগঠন
আনসারউল্লা বাংলা টিম'এর প্রধান মুফতি জসিমুদ্দিন রহমানি-সহ ছ'জন অপরাধীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে ওই আদালত। বিচারক সইদ আহমেদ আটজন আসামির
মধ্যে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রেদওয়ানুল আজাদ রানা এবং ফয়সল বিন নইম দীপকে ফাঁসির সাজা দিয়েছেন। দীপের চাপাতির আঘাতেই মৃত্যু
হয়েছিল রাজীবের। রানা অবশ্য পলাতক। ওই অস্ত্র এনে দেওয়ার অপরাধে মাকসুদুল হাসান অনীককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। রহমানির বিরুদ্ধে
অভিযোগ ছিল, তিনি নাস্তিক ল্বগারদের বিরুদ্ধে ফতোয়া জারি করতেন। তাঁর উস্কানিমূলক বক্তব্যে ওই ছাত্রেরা অনুপ্রাণিত হয়ে খুন করেছে রাজীবকে। তবে
খুনের সঙ্গে রহমানির প্রত্যক্ষ যোগাযোগ মামলায় প্রমাণিত হয়নি। রাজীব হত্যা মামলায় গত বছর ২৮ জানুয়ারি আটজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল
পুলিশ। গত ১৮ মার্চ থেকে এই মামলার শুনানি শুরু হয়েছিল। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি, শাহবাগ আন্দোলনের দশমদিনে ঢাকায় নিজের বাড়ির
সামনেই কুপিয়ে খুন করা হয়েছিল 'গণজাগরণ মঞ্চে'র অন্যতম নেতা রাজীবকে। তার পর থেকে বাংলাদেশে একজন প্রকাশক এবং চারজন ল্বগার খুন
হয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন বিজ্ঞান-লেখক অভিজিত রায়, ওয়াশিকুর রহমান, অনন্তবিজয় দাস, নিলয় চক্ত্রী এবং প্রকাশক ফয়সল আফরিন দীপন। 