ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৭.২ 
নিজস্ব প্রতিবেদনঃ ভয়াবহ ভূমিকম্প হল ফিলিপিন্সে। শনিবার ফিলিপিন্স দ্বীপপুঞ্জের মিন্ডানাওতে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২। মিন্ডানাও
দক্ষিণ ফিলিপিন্স দীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত। দাভাও। মিন্ডানাওয়ের উপকূলের সবচেয়ে বড় শহর। ভূমিকম্পের উৎসস্থল সেখানেই বলে জানা গিয়েছে। সেই কারণেই
সুনামির আতঙ্ক অনেক বেশি ছড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে সতর্কতা
জারি করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকেও। সেখানকার সাধারণ মানুষকে উপকূলবর্তী অঞ্চলে না যাওয়ার জন্য প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।
আতঙ্ক ছড়িয়েছে ইন্দোনেশিয়াতে। কারণ, এবছরই সুনামির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওই দ্বীপরাষ্ট্রে। সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলের সুলাইওয়াসি দ্বীপে মারাত্মক ভূমিকম্প
হয়। যার তীব্রতা ছিল ৭.৫। ভূমিকম্প ও তার জেরে সুনামিতে প্রায় দু'হাজার মানুষ। প্রাণ হারিয়েছিলেন। 