হাত ধরে হ্যাঁচকা টান ট্রাম্পের, জবাবে কি করলেন মোদী! দেখুন সেই বিরল ছবি 
ডোনাল্ড ট্রাম্পের করমর্দন বিখ্যাত। বার বার রাষ্ট্রনেতাদের সঙ্গে করমর্দন করে খবরের শিরোনামে এসেছেন তিনি। গত ফেব্রুয়ারিতেই ট্রাম্পের করমর্দন খবর
হয়। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সেবার হাত মেলান মার্কিন প্রেসিডেন্ট। প্রায় ১৯ সেকেন্ড ধরে চলে সেই হ্যান্ডশেক পর্ব। সোশ্যাল
মিডিয়ায় হইচই পড়ে যায়। ট্রাম্প বলেছিলেন, দু'দেশের সম্পর্ক যে দৃঢ় সেটাই বুঝিয়ে দেয় ওই আন্তরিক করমর্দন। এর আগে হোয়াইট হাউসে
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-র হাত ধরে হেঁটেও খবরে এসেছেন ট্রাম্প। কম যান না নরেন্দ্র মোদী। ভারতীয় সংস্কৃতি বোঝাতে তিনি হাত
মেলানোয় বিশ্বাস করেন না। বন্ধু ভেবে বুকে টেনে নেন। আর সেই জড়িয়ে ধরায় কোনও রাষ্ট্রনেতাকেই ছাড় দেন না তিনি। তাঁর
৫৬ ইঞ্চি ছাতিতে জায়গা পেতে হয়েছে বারাক ওবামা থেকে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার টনি অ্যাবট, জাপানের প্রাইম মিনিস্টার শিনোজা আবে, রাশিয়ার
প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনকে। সকলের সঙ্গে আলিঙ্গন করে অভিনন্দন জানিয়েছেন মোদী। এ বার সেই আলিঙ্গনে আবদ্ধ হলেন ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদীর
আলিঙ্গনের কোলাজ। ছবিঃ এপি এ দিন যেন সমানে সমানে সৌজন্য প্রকাশ হল। করমর্দন খ্যাত ট্রাম্প মোদীর হাতে ধরে টান দিলেন।
আর মোদী এক বার নয় বার তিনেক ক্যামরার সামনে ট্রাম্পকে আলিঙ্গন করে রীতিমতো অস্বস্তিতে ফেলে দিলেন। ট্রাম্পের মুখে রীতিমতো অস্বস্তি
ফুটে ওঠে। সোমবার ওয়াশিংটনে যৌথ বিবৃতির আগে। ছবিঃ পিটিআই তখন গোটা বিশ্বের মিডিয়া অপেক্ষায়। ক্যামেরা তাক করে রয়েছে মোদী ও
ট্রাম্পকে। যৌথ বিবৃতির ঠিক আগে ট্রাম্পের কাছে এগিয়ে গেলেন মোদী। আর আচমকাই জড়িয়ে ধরেন তিনি। ট্রাম্পের চোখমুখে তখন দৃশ্যত অস্বস্তির
ছাপ। পাল্টা মোদীর পিঠ বার কয়েক চাপড়ে দেন তিনি। এর পরে ছিল ট্রাম্পের বিখ্যাত করমর্দনের পালা। প্রধানমন্ত্রী হোয়াইট হাউস ছেড়ে
বেরনোর সময়েও এক চোট করমর্দন ও আলিঙ্গন পর্ব চলে। ট্রাম্পের ডান, বাঁ দুই কাঁধেই মাথা রাখেন মোদী। কী আর করবেন
ট্রাম্প। ফের মোদীর পিঠ চাপড়ে দেন। 