পাশের বাড়িতে কেউ নীল ছবি দেখলে, বিপুল টাকা ঢুকবে পকেটে 
দেশে যখন ৮০০-রও বেশি পর্ন সাইট বন্ধ করে ঝাঁপ ফেলার উদ্যোগ চলছে নীল ছবি দেখায়, ঠিক তখনই প্রতিবেশী দেশ
চিনে চালু হল এক আজব নিয়ম। সে দেশেও পর্নোগ্রাফি ব্যান করার জন্য চলছে তুমুল তৎপরতা। কিন্তু প্রক্সি সাইটের দৌলতে কিছুতেই
বন্ধ করা যাচ্ছে না পর্ন-বিলাস। সোজা আঙুলে ঘি না ওঠায় বাঁকা পথ ধরল চিনের প্রশাসন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে
জানা গিয়েছে, দেশ থেকে পর্ন হঠাতে নগদ টাকা পুরস্কারের কথা ঘোষণা করেছে চিন সরকার। অর্থাৎ কেউ যদি প্রশাসনের কাছে জানান
যে, তাঁর আশে পাশে কেউ পর্ন দেখছে এবং তথ্যপ্রমাণাদি যাঁচ করে যদি তা প্রমাণিতও হয়, তা হলে সংবাদদাতা নগদ ৬০০,০০০
ইউয়ান পুরস্কার পাবেন, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬২ লক্ষ টাকা। এই বিষয়ে অন্যান্য খবর নেটে পর্ন দেখার দিন শেষ, চাইলেও
এখন আর দেখা মিলবে না খবরে প্রকাশ, এর আগেও চিন সরকার এমন ইনাম ঘোষণা করেছিল। তখন তার অর্থমূল্য ছিল ৩০০,০০
ইউয়ান। কিন্তু তাতে তেমন সাড়া পাওয়া যায়নি। সারা দেশে রম রম করে চলছিল পর্ন-দর্শন। এ বারে ইনামের অর্থমূল্য বাড়িয়ে বিষয়টিকে
নিয়ন্ত্রণে আনতে চায় চিন সরকার। শুধুমাত্র ইনামের টোপ দিয়ে পর্ন-দর্শনের মতো এক প্রবৃত্তিকে কী ভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাই নিয়ে
তর্কে মেতেছেন নেটিজেনরা। 