৩০ বছর পরে জেগে উঠল সবথেকে বিষধর প্রাণী, শিহরিত প্রত্যেকে, দেখুন ভিডিও 
একটা কামড়। তার পরেই শুরু হবে শ্বাসকষ্ট, বমি, গোটা শরীরে ব্যাথা। ঠিক সময়ে চিকিৎসা না করালেই বড় বিপদ। বিশ্বের
সব থেকে বিষধর মাকড়সা উদ্ধারের পরে এখন কালঘাম ছুটেছে প্রাণী বিজ্ঞানীদের। এই বিষয়ে অন্যান্য খবর লোকালয়ে থাবা বসাল এই মাকড়সার
দল, আতঙ্কিত সকলে, দেখুন ভয়ানক ভিডিও এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ল্ব্যাক উইডো স্পাইডারের এক বিশেষ
প্রজাতির সন্ধান পান গবেষকরা। ফিন্ডা বটন স্পাইডার বলে পরিচিত এই মাকড়সাটি। প্রসঙ্গত, এর আগে ল্ব্যাক উইডো স্পাইডারের প্রজাতি উদ্ধার হয়েছিল
৩০ বছর আগে। দেখুন ভিডিও - তবে ফিন্ডা বটন স্পাইডারের বিষক্রিয়ার ক্ষমতা সাধারণ ল্ব্যাক উইডো স্পাইডারের থেকে বহুগুণ বেশি। এর
কামড়ানোর পরে ঠিক সময়ে হাসপাতালে না নিয়ে গেলে বড় বিপত্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। শরীরের উপরে বিশেষ
লাল রং-এর একটি দাগের সাহায্যে এই মাকড়সাটিকে সহজেই চেনা যায়। এখন আপাতত এই মাকড়সাটিকে নিয়ে পরীক্ষা চালাবেন গবেষকরা। 