ভারতের এই সুন্দরী 'চা বিক্রেতা'র বিশ্বজয়। জানুন সেই কাহিনি 
শুধুমাত্র চা বিক্রি করে কেউ বিখ্যাত হযে যেতে পারেন? তা-ও বিদেশে। এমনটাই হয়েছে। ২৬ বছরের তরুণী উপমা ভিড়ডি অস্ট্রেলিয়ার
সেরা ব্যবসায়ী মহিলার খেতাব জিতে নিয়েছেন। অথচ পেশায় তিনি একজন আইনজীবী। অন্য কিছু লেখা ছিল তাঁর ভাগ্যে। আর তার জন্যই
জুটে গেল সেরা বিজনেস উওম্যানের মুকুট। মশলা চা এবং আয়ুর্বেদিক চা ভাল লাগত তাঁর। সেই ভালোলাগার জন্যই পেশা হিসেবে চা
বিক্রিকে বেছে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার ভারতীয় বংশোদ্ভূত উপমা। অজিদের ভারতীয় চায়ের মজা চাখিয়েই ২৬ বছরের এই তরুণী এখন সেরা চা ব্যবসায়ী।
তাঁর হাতের ছোঁয়ায় চা হয়েযায় অমৃত। অজিরা সেই চা বেশ উপভোগও করেন। সেই চায়ের স্বাদই যে অন্যরকম। তাঁর হাতের চা
অস্ট্রেলিয়ায় এখন শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে। আয়ুর্বেদিক চা তাঁর ক্যাফেতে বেশ জনপ্রিয়। উপমার জন্যই বিদেশে ভারতের মুখ আরও একবার উজ্জ্বল
হল। 