অ্যাপেনডিক্স
উপসর্গ
অন্যান্য উপসর্গগুলো হল :
কারণ
রোগ নির্ণয়
পরিচালনা
বিশদে জানতে :
অ্যাপেনডিসাইটিস্ হল অ্যাপেনডিক্সের স্ফীতি (প্রদাহ)। অ্যাপেনডিক্স হল একটি ছোট নলাকার অঙ্গ যেটি বৃহদান্ত্রের সঙ্গে সংযুক্ত থাকে।  অ্যাপেনডিক্সের মধ্যকার অংশ অবরুদ্ধ হওয়ার ফলে এই অবস্থার সৃষ্টি হয়।  এই অবরুদ্ধ অবস্থা চাপ বাড়িয়ে দেয় এবং প্রদাহ সৃষ্টি করে ।  অ্যাপেনডিসাইটিস্  যেকোন বয়সে হতে পারে।

উপসর্গ
প্রধান উপসর্গগুলো হল তলপেটে ব্যথা হওয়া। শুরুর দিকে  এটি কম হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যথা বাড়তে থাকে।

অন্যান্য উপসর্গগুলো হল :
তলপেটে স্ফীতি বা ফোলা
ক্ষুধামান্দ্য
বমিবমি ভাব বা বমি হওয়া
কোষ্ঠ কাঠিন্য বা ডায়ারিয়া
বায়ু নি:সরণে কষ্ট হওয়া
হাল্কা জ্বর
কারণ
ক্ষতিকর ও তীব্র অ্যাপেনডিসাইটিসের কারণ এখনো  পরিষ্কার নয়।  যদিও এটি অ্যাপেনডিসাইটিসের মধ্যকার অবরোধের সঙ্গে সংযুক্ত। এই অবরুদ্ধ অবস্থার কারণ হল ছোট মলের টুকরো, কোন শরীর বহির্ভূত বস্তু বা সংক্রমণ।

রোগ নির্ণয়
শারীরিক পরীক্ষা ও উপসর্গগুলো পর্যবেক্ষণের মাধ্যমে রোগ নির্ণয় করা হয়। যদি রোগনির্নয় পরিষ্কারভাবে না করা যায়, তাহলে পরীক্ষাগারে পরীক্ষা এবং আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান করা হয়।

পরিচালনা
অস্ত্রপচারের মাধ্যমে অ্যাপেনডিক্স বাদ দেওয়ার মাধ্যমে এই চিকিৎসা করা হয়। অ্যাপেনডিক্স বাদ দেওয়া হয় ল্যাপ্রস্কপিক (কী হোল) অস্ত্রপচারের মাধ্যমে। এই পদ্ধতিতে শল্য চিকিৎসক একটি নলাকার যন্ত্র ব্যবহার করেন।  একে লাপ্রস্কোপ বলে। এটি তলপেটে ছোট ছিদ্র (গর্ত) করে ঢোকানো হয়।  এতে তলপেট কাটার প্রয়োজন হয় না।

বিশদে জানতে :
বেটার হেলথ
এনএলএম.এনআইএইচ-১
এনএলএম.এনআইএইচ-২
এন এইচ এস.ইউকে
এনএলএম.এনআইএইচ-৩
 
