ওরাল রিহাইড্রেশন সল্যুশন (ওআরএস)
সংশ্লিষ্ট সংযোগ
ওরাল রিহাইড্রেশন সল্যুশন (ওআরএস) হল ডায়েরিয়া নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর এবং কম খরচের উপায়

ডায়েরিয়ার ফলে শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়া রুখতে ওরাল রিহাইড্রেশন সল্যুশন খুবই কার্যকর। এটি ঘরোয়া উপাদানা দিয়ে বানানো যায়। এই সময় প্রতি বার মলত্যাগের পর শিশুকে এই দ্রবণটি খাওয়াতে হবে।

সাধারণ ভাবে এই দ্রবণে থাকে ( ফোটানো হলে ভাল)

স্টার্চ অথবা চিনি যা গ্লুকোজের উৎস হিসেবে শরীরকে শক্তি দেবে
কিছু পরিমাণ সোডিয়াম
এবং কিছু পরিমাণ পটাশিয়াম
নিম্নলিখিত পানীয়গুলিও কার্যকর ওরাল রিহাইড্রেশন সল্যুশন। এগুলি পাতলা পায়খানার ফলে শরীর থেকে বেরিয়ে যাওয়া জল পূরণ করতে সাহায্য করে :

বুকের দুধ
রান্না করা দানা শস্য ও জলের পাতলা মিশ্রণ
গাজরের সুপ
ভাতের মাড়
শিশুর শরীরে জল পূরণ করতে আরেকটি খুবই উপযুক্ত এবং কার্যকর উপায় হল ননু-চিনির জল। সম্ভব হলে স্বাদ আনার জন্য এর সঙ্গে অর্ধেক কাপ লেবুর রস বা কলা চটকে মিশিয়ে দিতে পারেন।

বাড়িতে ওআরএস তৈরির পদ্ধতি :

এক চা-চামচ নুন
আট চা-চামচ চিনি
এক লিটার পরিষ্কার পানীয় বা ফোটানো জল, ঠাণ্ডা করে পাঁচটি কাপে ঢেলে রাখুন (প্রতি ২০০মিলি হবে)
নুন এবং চিনি দ্রবীভূত না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। যখন ডায়েরিয়া আক্রমণ করে তখন শরীরে জলের অভাব পূরণ করতে এটা খুবই কার্যকর বিকল্প ওআরএস।



