প্রবীণদের হাড় ও অস্থির সমস্যা
রোগের কারণ
লক্ষণ
রোগ মোকাবিলা
নিরাময়
প্রতিরোধ
প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্নাবলি
প্রশ্ন ১। বার্ধক্যজনিত অস্থি ও সন্ধির সমস্যার মূল কারণ গুলো কী কী?
প্রশ্ন ২। বার্ধক্যজনিত অস্থি ও অস্থি -সন্ধির সমস্যার ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থাপনা প্রয়োজন?
বার্ধক্যজনিত রোগের মধ্যে অস্থি ও অস্থি-সন্ধির সমস্যা অন্যতম। এর মধ্যে রয়েছে অস্ট্রিও আথ্রাইটিস, গাউট, আথ্রাইটিস, স্পনডাইলোসিস (সার্ভাইক্যাল, লাম্বার) ইন্টারভাট্রিবাল ডিস্ক প্রোল্যাপ্স, অস্ট্রিওপরোসিস, প্যাথলজিক্যাল ফ্রাকচার ইত্যাদি।

রোগের কারণ
এ ধরনের রোগ সাধারণত পুরুষের চেয়ে মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। রোগের মূল কারণগুলির মধ্যে রয়েছে :

বংশগত
জেনেটিক্যাল কারণ
রজ:নিবৃত্তি
অতিরিক্ত ওজন
হরমোন জনিত সমস্যা
পুষ্টির অভাব
এ ছাড়া পরোক্ষ এবং প্রত্যক্ষ আঘাত এবং প্রদাহ জনিত কারণে এই সমস্যাগুলি হতে পারে।

লক্ষণ
এ সকল রোগের লক্ষণসমূহ সাধারণত ধীরে ধীরে প্রকাশ পায়। আক্রান্ত হাড়ে ব্যথা, ওজন বহনকারী অস্থিসন্ধিতে (কারও কোমর সন্ধি এবং হাঁটু সন্ধি) ব্যথা হয়।
ব্যথা সাধারণত অতিরিক্ত নড়াচড়ার পর অথবা দীর্ঘ সময় অনড় থাকার পর নড়াচড়ার চেষ্টা করলে হয়।
অনেক সময় এ সব ধরনের রোগে রোগী হাঁটাচলা করার সময় সন্ধির মধ্যে কট কট শব্দ অনুভব করে এবং যখন এ সকল রোগ দীর্ঘস্থায়ী হয় তখন রোগী চলাফেরার শক্তি হারিয়ে ফেলে।
এ ছাড়া কখনও কখনও অস্থির এবং অস্থি সন্ধির স্থানচ্যুতিও হতে পারে।
রোগ মোকাবিলা
বার্ধক্যজনিত এ ধরনের রোগে পরিমিত বিশ্রাম অত্যন্ত দরকার
শারীরিক পরিশ্রমযুক্ত পেশা পরিবর্তন করার চেষ্টা করতে হবে
ঝুঁকিযুক্ত এবং ঝুঁকিপূর্ণ নড়াচড়া পরিহার করতে হবে
প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ খেতে হবে
নিরাময়
বার্ধক্যজনিত অস্থি ও সন্ধির সমস্যা সমূহ থেকে কখনও সম্পূর্ণ নিরাময় বা আরোগ্য লাভ করা যাবে না। নিয়ম পালন এবং নিয়মিত ওষুধ খেলে এ সমস্যার কষ্ট থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

প্রতিরোধ
শরীরের অতিরিক্ত মেদ/ওজন কমানোর জন্য হালকা ব্যায়াম ও পরিমিত খাদ্যাভ্যাস করতে হবে।

প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্নাবলি
প্রশ্ন ১। বার্ধক্যজনিত অস্থি ও সন্ধির সমস্যার মূল কারণ গুলো কী কী?
বংশগত
জেনিটিক্যাল কারণ
রজ:নিবৃত্তি
অতিরিক্ত ওজন
হরমোন জনিত সমস্যা
পুষ্টির অভাব
এ ছাড়া পরোক্ষ এবং প্রত্যক্ষ আঘাত এবং প্রদাহজনিত কারণ ও এই সমস্যাগুলি সৃষ্টি হতে পারে।

প্রশ্ন ২। বার্ধক্যজনিত অস্থি ও অস্থি -সন্ধির সমস্যার ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থাপনা প্রয়োজন?
বার্ধক্যজনিত এ ধরনের রোগে নিয়মিত পরিমিত বিশ্রাম অত্যন্ত দরকার
প্রয়োজনে শারীরিক পরিশ্রমযুক্ত পেশা পরিবর্তন করতে হবে
ঝুঁকিযুক্ত এবং ঝুঁকিপূর্ণ নড়াচড়া পরিহার করতে হবে
প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ খেতে হবে
