হার্ট
কমবয়সি ও স্থূলদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে: রিপোর্ট 
হৃদরোগের চিকিৎসায় ডাক্তারেরা উন্নতি ঘটালেও, হৃদরোগ প্রতিরোধ করতে চিকিৎসক সম্প্রদায়কে আরও ভালো কিছু করতে হবে। কারণ, যে সমস্ত রোগী হার্টের জটিল অসুখে ভুগছেন তাঁদের বেশিরভাগই কমবয়সি এবং চেহারায় স্থূল। আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিকের প্রায় চার হাজার রোগীদের উপর পরীক্ষা চালিয়ে এমনই দাবি করেছে একদল গবেষক।

পেসমেকার 
পেসমেকার হল হাতঘড়ি সাইজের ব্যাটারি চালিত একটি যন্ত্র। এর কাজ হৃদ্পিণ্ডে বৈদ্যুতিক তরঙ্গঘাত পাঠিয়ে হৃদ্পিণ্ডের স্পন্দনকে নিয়মিত রাখা। এটির ব্যবহার প্রথম সুরু করা হয়েছিল কৃত্রিমভাবে হৃদ্পিণ্ডকে উদ্দীপিত করে মন্থর হওয়া হৃদ্স্পন্দনের গতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য।


