দরকার জীবনযাপনে পরিবর্তন
জীবনযাপনে কী ধরনের পরিবর্তন বয়স্ক মানুষরা সুস্থ ভাবে বেঁচে থাকতে সাহায্য করবে?
জীবনযাপনে কী ধরনের পরিবর্তন বয়স্ক মানুষরা সুস্থ ভাবে বেঁচে থাকতে সাহায্য করবে?
সুষম আহার এবং নিয়মিত ব্যায়াম সব বয়সে সুস্থ থাকার চাবিকাঠি। রুটিন মেনে ব্যায়াম এবং সুষম আহার বয়স্কদের ভালো থাকার ব্যাপারে আরও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। সুস্থ জীবনযাপন প্রবীণদের বিভিন্ন রোগ প্রতিরোধ করে, নিদেন পক্ষে সেগুলির প্রভাব কমাতে সাহায্য করে।

নিয়মিত ব্যায়াম এবং সুষম আহার ছাড়া জীবনযাপনে আরও কতগুলি পরিবর্তন এনে বয়স্করা ভালো থাকতে পারেন :

নিয়মিমিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্ক্রিনিং; নির্দেশিকা মেনে স্ক্রিনিং, প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা, টীকা নেওয়া।
মদ্যপানে নিয়ন্ত্রণ, দিনে মাত্র একটি ড্রিঙ্ক
ধূমপান ত্যাগ
প্রতি দিন এক অথবা দু’বার দাঁত মাজা
নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার ব্যাপারে সক্রিয় থাকা এবং সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়া
বছরে এক বার অথবা দু’বার দাঁতের ডাক্তারের কাছে যাওয়া
নিয়মিত চোখ এবং পায়ের ডাক্তার দেখানো, বিশেষত যাদের ডায়বিটিস আছে নিয়ম মেনে ঘুমনো
রুটিন মেনে কাজকর্ম করা এবং বিভিন্ন সামাজিক কাজে অংশ নেওয়া

