সোয়াইন ফ্লু নিয়ে অকারণ আতঙ্ক প্রতিষেধকের বাজার তৈরির স্বার্থে?
এতটাই ভয়ঙ্কর ? 
ডাক্তারি তথ্যও বলছে, সোয়াইন ফ্লু হলেই মানুষ মারা যাবে কিংবা নিদেনপক্ষে যমে-মানুষে টানাটানি চলবে, এ তথ্য সম্পূর্ণ ভুল। বরং উল্টোটাই সত্যি।

গোদের ওপর বিষফোঁড়া 
এমনিতেই বিবিধ রোগের ধাক্কা সামলাতে যখন আমরা জেরবার, ঠিক তখনই গোদের ওপর বিষফোঁড়ার মতো এসে উপস্থিত সোয়াইন ফ্লু।

প্রতিষেধক নিয়ে হইচই 
যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তেমন বয়স্কদের প্রতিষেধক দরকার। সময়ের আগে জন্মানো যে সব শিশুর হৃদদন্ত্র কিংবা ফুসফুসে জন্মগত ত্রুটি রয়েছে, তাদেরও প্রতিষেধক দেওয়া একান্ত জরুরি।

ব্রাত্য অন্য অসুখ 
যক্ষ্মা, হাম, ডায়েরিয়া, অ্যানিমিয়া ব্রাত্য কেন? ক’জন খেয়াল রাখেন, এ দেশে আজও প্রায় ২০ লক্ষ মানুষ প্রতি বছর যক্ষ্মায় আক্রান্ত হয় এবং ফি বছর লাখ তিনেক মানুষ মারাও যান!

