চার বছর পূর্ণ হল 'ইয়ে হ্যায় মহব্বতে'-র! তার আগেই রেকর্ড দিব্যাঙ্কার 
রমন ভল্লা ও ঈশিতার প্রেমকাহিনির চার বছর পূর্ণ হল। একই সঙ্গে গুজবও উঠল যে ধারাবাহিক থেকে বিদায় নিতে চলেছেন
দিব্যাঙ্কা ত্রিপাঠী অর্থাৎ ঈশিতা। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় টেলি-তারকাদের অন্যতম তিনি। সৌন্দর্যের কথা না হয় বাদ রইল। তাঁর অভিনয়দক্ষতা
অতুলনীয়। চার বছর ধরে ধারাবাহিকের হাই টিআরপি বজায় রাখা খুব সহজ নয়। গোটা 'ইয়ে হ্যায় মহব্বতে' টিমের অবশ্য এর জন্য
প্রশংসা প্রাপ্য। কিন্তু এটা অস্বীকার করার কোনও উপায় নেই যে ধারাবাহিকের মূল ইউএসপি কিন্তু দিব্যাঙ্কা। এই বিষয়ে অন্যান্য খবর চিনে
নিন এই টেলি তারকাদের যাঁদের আয় বলিউড স্টারদের থেকেও বেশি অভিনয় জগতে আসার আগে কী করতেন এই টেলি তারকারা সেই
দিব্যাঙ্কা আর শো-তে থাকবেন না, এমন একটি গুজব উঠেছিল সম্প্রতি। কিন্তু একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে যে ঈশিতার চরিত্রটি মারাত্মক
একটি দুর্ঘটনার সম্মুখীন হবে। এমনকী তার মৃত্যুর আশঙ্কাও থাকবে। শোনা যাচ্ছে, এবার এই সফল ধারাবাহিকে একগুচ্ছ নতুন মুখ আনতে চলেছেন
একতা কপূর। তবে তার জন্য সত্যিই দিব্যাঙ্কাকে সরে যেতে হবে কি না সেই নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি পুরোপুরি। তবে সে
যাই হোক না কেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি রেকর্ড সৃষ্টি করেছেন দিব্যাঙ্কা। তিনিই হলেন দেশের প্রথম টেলি-তারকা যাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার
সংখ্যা ৬০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি হয়তো এই সংখ্যা বহু সিনে-তারকার ফলোয়ার সংখ্যাকেও ছাপিয়ে যাবে। 