শহরের এখানে ওখানে 
'টকিং টম'কে কে না ভালবাসে! খুদেরা তো বটেই, প্রাপ্তবয়স্করাও এই অ্যাপ ডাউনলোড করে ঘণ্টার পর ঘণ্টা মজা করেন। তাই
ভাই বা বোনের বয়স যেমনই হোক, একটা আস্ত টকিং টম খেলনা পেলে কিন্তু বেজায় খুশি হবেন। পেয়ে যাবেন ..'এ। কফি
মাগ উপহার দেওয়াটা নতুন নয়। তবে নতুন ধরনের কফি মাগ চলতেই পারে। টেরাকোটার কাপে বেতে মোড়া হ্যান্ডেল দেওয়া এই কাপগুলো
বেশ অভিনব। পেয়ে যাবেন ..'এ। ভাই বা বোনের লেখালেখির শখ থাকলে ভাল একটা নোটবুক উপহার দেওয়াই যায়। হ্যান্ডমেড পেপারে তৈরি
এই মিষ্টি নোটবুকটি পেয়ে যাবেন ..'এ। ভাই বা বোন যদি বইয়ের পোকা হন, তাহলে উপহার দেওয়াটা বেশ সহজ হয়ে যায়।
কারণ তাঁরা বই পেলেই সবচেয়ে খুশি হন। সলমন রুশদির নতুন বই 'টু ইয়ার্স টুয়েলভ মান্থস অ্যান্ড টোয়েন্টি এইট নাইটস' দিতে
পারেন। যে কোনও বড় বইয়ের বিপণি বা অ্যামাজন-ফ্লিপকার্টের মতো সাইটেও পেয়ে যাবেন। ফ্যাশনিস্তা বোনেদের পোশাক-আশাক দেওয়াটা বেশ ঝুঁকির ব্যাপার। তাঁদের
পছন্দ-অপছন্দ পরিষ্কারভাবে না জানলে ও পথে না যাওয়াই ভাল। তবে প্রসাধনী দিতেই পারেন। 'ল্যাকমে'র নতুন অ্যাবসলিউট পাউট লিপ টিন্ট কিনতে
পারেন। বেশ কয়েকটা 'ক্যান্ডি' শেড পেয়ে যাবেন। তা ছাড়াও 'মেবিলিন'এর ন্যুড আইশ্যাডো বাজারে নতুন এসেছে। চ্যাট করার সময় সারাদিনে কতবার
স্মাইলি ব্যবহার করেন? ইমোজি'গুলো ছাড়া কিন্তু এখন চলে না। এই ইমোজি'র মতো কুশন পেলে মন দিব্যি খুশি হয়ে যাবে! পাওয়া
যাচ্ছে ..'এ। যে কোনও একটা কিনতে পারেন। জোড়ায় কিনতে পারেন। আবার গোটা সেট'ও কেনা যাবে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্রোৎসব আগামী ১৪
নভেম্বর থেকে শুরু হবে ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্রোৎসব। তারই প্রচারে সল্টলেক সিটি সেন্টারে একটি ফ্ল্যাশ মব'এর আয়োজন করা হয়েছিল। একঝাঁক
তরুণ-তরুণী পা মেলালেন সিটি সেন্টারে। উৎসাহ দিতে উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায়। এই প্রথম চলচ্চিত্রোৎসবের প্রচারে কোনও ফ্ল্যাশ মব'এর আয়োজন হল।
এই অভিনব প্রচারের মূল উদ্দেশ্য, শহরবাসীকে বিশ্ব-সিনেমার সঙ্গে পরিচয় করানো। অকালপ্রয়াত পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের অন্তিমযাত্রা রাজ্য সরকারের ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে
মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় তাঁর নাকতলার বাড়িতে। সেখান থেকে টেকনিশিয়ান'স স্টুডিও। শেষ শ্রদ্ধা
জানান বাপ্পার সহকর্মীরা। স্টুডিও থেকে কেওড়াতলা মহাশ্মশান। কালীপুজোর দুপুর বিকেলে গড়ানোর আগেই বাপ্পাদিত্য বিলীন পরলোকে। বাপ্পাদিত্যর শেষযাত্রার ছবিটি তুলেছেন পিন্টু
মণ্ডল। 