ঋত্বিক ধনজানি এবং রবি দুবের সঙ্গে ফ্ল্যাইটে যেতে চান না 'খিলাড়ি গার্ল' হিনা খান, জেনে নিন কারণ 
'খতরোঁ কে খিলাড়ি'-তে ভয়ঙ্কর সব স্ট্যান্ট দেখানোর পরে এখন বিগ বসের বাড়িতে বন্দি 'খিলাড়ি গার্ল' হিনা খান। কখনও শিল্পা
শিন্দের সঙ্গে ঝগড়া করে, আবার কখনও বিকাশ গুপ্তর পক্ষপাতিত্ব করে, শো-এর টিআরপি প্রায় একাহাতেই তুঙ্গে তোলার পাশাপাশি টপ ফাইভেও নিজের
জয়গা বানিয়ে নিয়েছেন তিনি। হিনা খান। (চিত্র সৌজন্য ফোটোকর্প) 'খতরোঁ কে খিলাড়ি' চলাকালিন কো-কন্টেস্টেন্ট কর্ণ গ্রোভর, ঋত্বিক ধনজানি এবং রবি
দুবের সঙ্গে রসায়নের জন্য প্রায়শই হেডলাইনে থাকত হিনার নাম। কিন্তু সম্প্রতি বিগ বসের বাড়িতে কো-কন্টেস্টেন্ট পুনিশ শর্মা, আকাশ দাদলানি এবং
লব ত্যাগীর সঙ্গে খোসগল্প করতে গিয়ে হিনা জানান 'খতরোঁ কে খিলাড়ি' সেলেব ঋত্বিক ধনজানি এবং রবি দুবের সঙ্গে বিমান সফরের
কথা। শ্যুটিং চলাকালিন ফ্রাঙ্কফার্ট থেকে মালাঙ্গা যেতে গিয়ে ল্যান্ড করার সময়ে তাঁদের বিমান নাকি আবার টেক অফ করে বিপরীত দিকে
চলে যায়। ঘটনার জেরে ভয় পেয়ে যাওয়া হিনাকে ঋত্বিক এবং রবি আরও ভয় দেখান। মৃত্যুর ভয়ে প্রায় কেঁদে ফেলার সময়ে
তাঁরা হিনাকে জানান যে, ভুল দিকে ল্যান্ড করার জন্যই আবার টেক অফ করাতে হয় ফ্ল্যাইটটিকে, এমনই প্রকাশ পেয়েছে এক সর্বভারতীয়
বিনোদনমাধ্যমের খবরে। তবে শুধু এই ঘটনার জন্যই ঋত্বিক এবং রবির সঙ্গে ট্রাভেল করা পছন্দ করেন না হিনা, নাকি এর পিছনে
লুকিয়ে আছে অন্য কোনও রহস্য, তা নিয়ে এখনও জল্পনা রয়েছে। 