গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নির্মলা মিশ্র, দেখতে গেলেন ববি হাকিম 
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান গায়িকা নির্মলা মিশ্র। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ফুসফুসে জল
জমায় শারীরিক পরিস্থিতির অবনতি ঘটায় সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে নতুন মেয়র ফিরহাদ হাকিম দেখতে যান নির্মলাদেবীকে।
ববি হাকিম আশ্বাস দিয়েছেন, কোনও রকম অসুবিধা হলে তিনি সাহায্য করবেন। নির্মলা মিশ্রকে দেখতে গেলেন ববি হাকিম। নিজস্ব চিত্র চিকিৎসকরা
জানিয়েছেন, এই মুহূর্তে ৮০ বছর বয়সি গায়িকার অবস্থা সংকটজনক। ফুসফুস থেকে জল বের করার চেষ্টা চালানো হচ্ছে। প্রসঙ্গত, নির্মলা দেবী
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর গাওয়া 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না' গানটি এখনও মানুষের স্মৃতিপটে অক্ষত। ওড়িশার
বেশ কিছু ছবিতে ৬০-৭০ এর দশকে তিনি প্লেব্যাক গেয়েছিলেন। তাই তাঁকে ওড়িয়া ছবির লতা মঙ্গেশকর বলা হতো। 