সম্মানিত রিচা 
দাদাসাহেব ফালকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেতে চলেছেন রিচা চড্ডা। গত বছর এই পুরস্কার প্রাপকের তালিকায় ছিল শাহরুখ খান, আশা ভোঁসলে,
দিলীপ কুমারের মতো নাম! 'মাসান'এ রিচার অভিনয় উচ্চ প্রশংসিত। শিগগিরই মুক্তি পাবে 'ক্যাবারে' এবং 'সর্বজিত'। তার পরেও হাতে রয়েছে 'অউর
দেবদাস' এবং ইন্দো-আমেরিকান প্রযোজনায় 'লাভ সোনিয়া'। অল্প সময়ের মধ্যেই বলিউডে পাকাপোক্ত জায়গা তৈরি করে ফেলেছেন রিচা। সমালোচকের পছন্দেও সব সময়
এগিয়েই থাকেন। রিচা বলেছেন, মাসান'এর জন্য যে সম্মান পেয়েছি, তার জন্য অসম্ভব কৃতজ্ঞ আমি। যদিও পুরোটাই ছিল টিম এফর্ট। দর্শকের
ভাললাগাটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। 