শাহরুখ খানকে ভাল অভিনেতা মনে করেন না এই অভিনেত্রী! কে তিনি? 
বলিউড অভিনেতা অভিনেত্রীদের হাড়ির খবর তুলে ধরতে বেশ কিছুদিন আগে শুরু হয়েছিল জনপ্রিয় টেলিভিশন টক শো 'ইয়ারোঁ কি বারাত'।
এই শো-তে মূলত তারকাদের বিভিন্ন না-জানা কথা তাঁদের মুখ থেকেই বের করে আনা হয়। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রিতে বলিউড তারকাদের
বন্ধু কে তাও তুলে ধরা হয়। সেইমতো একবার বলিউডের 'বেস্ট ফ্রেন্ড ট্রায়ো' শাহরুখ খান, কর্ণ জোহর এবং ফারহা খানকেও এই
শো-এ নিয়ে আসার কথা হয়েছিল। শাহরুখ নিজে ভীষণ ভাবে চেয়েছিলেন তাঁর তিনটি ছবির সহ-অভিনেত্রী অনুষ্কা শর্মাও যাতে এই শো-তে আসতে
পারে। আর সকলেই জানেন যে, অনুষ্কা তাঁর কেরিয়ারে পা রেখেছিলেন শাহরুখ খানের বিপরীতে 'রব নে বনা দি জোড়ি' ছবিতে। অনুষ্কা
শর্মা পরিচালক কর্ণ জোহর বলেছিলেন, 'রব নে বনা দি জোড়ি' ছবির শ্যুটিং চলাকালীন অনুষ্কা কর্ণকে জানিয়েছিলেন যে, শাহরুখ নাকি ভাল
অভিনেতা নন। যদিও একথা অস্বীকার করেছেন অনুষ্কা। বিষয়টি শাহরুখ খুবই হাল্কাভাবে নেন এবং বলেন যে, অনুষ্কার বরাবরই নিজস্ব বক্তব্য রয়েছে।
বন্ধুত্ব বাড়ানোর জন্য গসিপ করা অনুষ্কা একেবারেই পছন্দ করেন না। এবং তিনি নাকি খুবই খোলা মনের। কাজের কথা হোক বা
পরিবারের কথা, সবকিছু নিয়েই খোলা মনে আলোচনা করেন অনুষ্কা। আরও পড়ুন সঞ্জয় দত্তের বায়োপিকে অনুষ্কার ক্যামিও কিডনিতে অনুষ্কার নাম লিখলেন
ভক্ত! জবাবে অভাবনীয় পদক্ষেপ অনুষ্কার শো-এ প্রশ্ন করা হয় যে, কিং খান ও অনুষ্কা একে অপরকে কী উপদেশ দিতে চান।
এর উত্তরে অনুষ্কা, শাহরুখকে বলেন একটু সাবধানে হাঁটাচলা করতে, কারণ তিনি নাকি প্রায়শই পড়ে যান এবং চোট পান। অপরদিকে, শাহরুখ
অনুষ্কাকে বলেন, তিনি যেন আরও একটু পাংচুয়াল হন। এইরকমই নানারকম মজার কথাই চলতে থাকে অনুষ্ঠানে। 