'আমাদের মেয়ে হলে ঝুলিয়ে রাখতাম'! হুমকির উত্তর ফেরালেন জসলিনের বাবা 
অনুপ জালোটার গার্লফ্রেন্ড জসলিন, এ কথা নাকি জানতেনই না জসলিনের বাবা। জসলিন মাথারুর বাবা, চলচ্চিত্র পরিচালক কেশর মাথারুর এমন
মন্তব্যে জোর শোরগোল পড়ে গিয়েছে। বিগ বস সিজন ১২-এ প্রতিযোগী হিসেবে আসার দিন থেকেই শিরোনামে রয়েছন জসলিন মাথারু ও অনুপ
জালোটা। নিজের ৩৭ বছরের ছোট গার্লফ্রেন্ডকে নিয়ে এবারের থিম 'বিচিত্র জোড়ি' একাই মাতিয়ে রেখেছেন অনুপ। তাঁদের সম্পর্কের কথা চাউর হতেই
নানা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে জসলিনের বাবাকে। এবার গণমাধ্যমে তারই উত্তর দিলেন জসলিনের বাবা। এই বিষয়ে অন্যান্য খবর 'বিগ বস'-এর
টোপ দিয়ে যৌন হেনস্থার অভিযোগ! বিপাকে অনুপ জলোটা অনুপ জালোটার বান্ধবী, বয়স ২৮! সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুমুল, দেখুন ফোটোগ্যালারি বিগ
বসে এসেই খুল্লমখুল্লা ভাবে অনুপ-জসলিন জানিয়ে দিয়েছিলেন তাঁরা তিন বছর সম্পর্কে আছেন। জসলিনের বাবা এবার মুখ খুলেছেন এই সম্পর্ক নিয়ে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানান, 'আমি ওদের সম্পর্কের ব্যাপারে কিছুই জানি না।। এতদিন জানতাম ওরা গুরু-শিষ্য।' এরপরে তিনি আরও যোগ
করেন, 'আমাকে এখন নানা জায়গা থেকে অপমান করা হচ্ছে, বলা হচ্ছে আমাদের মেয়ে হলে আমরা সঠিক ব্যবস্থা নিতাম। ঝুলিয়ে রাখতাম।'
কিন্তু কী ব্যবস্থা নেবেন জসলিনের বাবা? তিনি জানিয়েছেন, আমি কখনই ওদের সম্পর্ক মেনে নেব না। কিন্তু ওঁদের নিজস্ব বিষয়ে নাক
গলিয়ে আমি আমার নাক কাটব কেন? 