বেফাঁস! 
অনলাইনে লিক হয়ে গেল ব্রিটনি স্পিয়ার্সের আগামী অ্যালবাম 'গ্লোরি'। ২৬ অগস্ট আনুষ্ঠানিক মুক্তির আগেই মেক্সিকোর এক মিউজিক স্টোর থেকে
কোনওভাবে ফাঁস হয়ে গিয়েছে অ্যালবাম। কয়েকজন ব্রিটনি-ভক্তকে অ্যালবামের কপি দেওয়া হয়েছিল। সেখান থেকেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে বলেই জানা যাচ্ছে। নতুন
গানের পাশাপাশি ব্রিটনির কয়েকটা পুরনো গানও রয়েছে 'গ্লোরি'তে। আগামী সপ্তাহের বিলবোর্ড চার্ট কাঁপাবে এই অ্যালবাম, অনুমান করেছিলেন অনেকেই। তবে মুক্তির
আগেই লিক হয়ে যাওয়ায় সেটা কতটা সত্যি হবে, সন্দেহ থেকে যাচ্ছে! গাড়ির ধাক্কা দুর্ঘটনার কবলে লিওনার্দো ডিক্যাপ্রিও! গত রবিবার দুপুরে
নিউ ইয়র্কের হ্যাম্পটন ভিলেজে লিও'র গাড়িকে পিছন থকে এসে ধাক্কা মারে একটা মিনি কুপার। গাড়িতে ছিলেন লিও'র বান্ধবী মডেল নিনা
অ্যাগডালও। যে গাড়িতে যাচ্ছিলেন লিও-নিনা, সেটা আদতে লিওনার্দোর বন্ধুর। ঘটনায় গুরুতর আহত হননি কেউই। যদিও ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স ডাকা হয়েছিল প্রায়
সঙ্গে সঙ্গেই। গত জুলাই থেকেই বিভিন্ন জায়গায় নিনার সঙ্গে দেখা যাচ্ছে লিওনার্দোকে। একসঙ্গে প্রায়ই ছুটি কাটাতে যান তাঁরা। গাড়ি দুর্ঘটনার
পর লিওনার্দো জানিয়েছেন, বান্ধবী আর তিনি দু'জনেই সুস্থ আছেন। কে আসছে? আগামী অ্যাভেঞ্জার্স ছবিতে আসতে চলেছে মার্ভেলের নতুন এক চরিত্র!
'অ্যাভেঞ্জার্সঃ ইনফিনিটি ওয়ার' ছবির পরিচালক জুটি জো এবং অ্যান্থনি রুসো জানিয়েছেন, ভক্তদের পছন্দ মাথায় রেখেই কমিকবুক থেকে আরও একটা চরিত্রকে
সেলুলয়েডে আনার কথা ভাবছেন তাঁরা। তবে কি ক্যাপ্টেন মার্ভেল, ওরফে ব্রি লারসন আসতে চলেছেন? এখনই সেসব খোলসা করতে নারাজ নির্মাতারা।
স্কুইরেল গার্ল হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন অ্যানা কেনড্রিক। তাঁর কথাও মাথায় রাখছেন পরিচালকেরা। ডিজনি এই ছবি-মুক্তির পরিকল্পনা করছে ২০১৮ সালে। 