আসছে কনজিউরিং টু, এবার আরও ভয়ঙ্কর! দেখুন ভিডিও 
কনজিউরিং মানেই ছোট ছেলেমেয়ের উপর ভর করবে ভূত। এবারও তাই। প্রথম ছবিতে ছিলেন এক সিঙ্গল মাদার, দ্বিতীয় ছবিতেও তাই।
আর প্যারানর্মাল বিশেষজ্ঞ এড ওয়ারেন ও লোরেন ওয়ারেন তো থাকবেনই। শুধু পালটে গিয়েছে ভূত। এবারের ছবির পুরো নাম কনজিউরিং টুঃ
দ্য এনফিল্ড পল্টারজিস্ট। ইংল্যান্ডের এনফিল্ড শহরের একটি বাড়িতে হঠাৎই ভুতুড়ে উপদ্রব শুরু হয় ১৯৭৭ সালে। সেই সময়ে অনেকেই বিষয়টি মনগড়া
বলে উড়িয়ে দিয়েছিলেন। সংবাদমাধ্যমে গোটা ঘটনাটি বানানো বলেও মন্তব্য করেছিলেন কিছু বিশেষজ্ঞ। কিন্তু প্যারানর্মাল বিশেষজ্ঞ এড এবং লোরেন ওয়ারেন এই
বিষয়ে তদন্ত করতে গিয়ে সেখানে বহু সূত্র পান। বাড়ির দুই খুদে সদস্যদের উপর ভূতের ভর হত বলে জানা গিয়েছিল। এড
সত্যিই নাকি তাদের একজনকে শূন্যে ভাসমান অবস্থায় ঘুমোতে দেখেছিলেন। সত্যিই কী ঘটেছিল? শেষ পর্যন্ত কি ভূতকে তাড়াতে পেরেছিলেন এড এবং
লোরেন? তা জানতে হলে ছবিটি দেখতে হবে। কনজিউরিং টু এদেশে রিলিজ করছে আগামী ১০ জুন। তার আগে দেখে নিন ছবির
ট্রেলার - আরও পড়ুন কিছু মানুষ ভূত দেখতে পান কেন? ভারতের সবচেয়ে ভুতুড়ে পাঁচটি জায়গা ভুতুড়ে বাড়ি থেকে মাঝরাতে শিশুর
কান্নার আওয়াজ 