নায়িকা সংবাদ 
শোনা যাচ্ছে, চিত্রনাট্য মনে ধরেছে নায়িকার। হোমির শেষ দু'টি ছবি 'ককটেল' এবং 'ফাইন্ডিং ফ্যানি'র নায়িকা ছিলেন দীপিকা পাড়ুকোন। পরিচালকের
'মাই চয়েস' প্রজেক্টেও ছিলেন দীপিকা। এবার নতুন ছবির জন্য দীপিকার বদলে কঙ্গনাকে চান হোমি। 'রেঙ্গুন'এর পর হনসল মেটার ছবির কাজে
হাত দেবেন কঙ্গনা। দেখা যাক, শেষমেশ কঙ্গনার 'ডেট' পান কি না হোমি! পথ চলা শুরু সাত পাকে বাঁধা পড়লেন আকৃতি
কক্কর। বিজ্ঞাপন নির্মাতা চিরাগ অরোরার সঙ্গে পঞ্জাবি রীতি মেনে বিয়েটা সেরে ফেললেন গায়িকা। দু'জনেই থাকেন দিল্লিতে। আলাপ হয়েছিল এক বন্ধুর
মাধ্যমে। গত রবিবার পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে ধুমধাম করে বিয়ে করলেন তাঁরা। এসেছিলেন শংকর-এহসান-লয়, আমাল মালিক-সহ সংগীত জগতের অনেকেই। পারফর্মও
করেন তাঁরা। হিন্দি এবং বাংলা প্লেব্যাক ছাড়াও রিয়্যালিটি শো'য়ের বিচারকের দায়িত্ব সামলেছেন আকৃতি। বিয়ের পরেও চুটিয়ে গানবাজনা চালিয়ে যাবেন বলেই
জানিয়েছেন গায়িকা। 