উইল স্মিথের পরে গিনেস বুকে রেকর্ড করলেন অভিষেক বচ্চন 
দেখুন ফোটোগ্যালারি জুনিয়র বচ্চন অভিনীত এক ডজন হিট ছবি ইদানীং তাঁকে বড় পর্দায় প্রায় দেখা যায় না বললেই চলে।
শেষ তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল 'হাউসফুল ৩'-ছবিতে। সমালোচকরা যাই বলুন না কেন, বক্স অফিসে ছবিটি বেশ ভালই চলেছিল। অনেকেই
হয়তো জানেন না, অভিষের বচ্চনের গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। 'মোস্ট পাবলিক অ্যাপিয়ারেন্স মেড বাই এ ফিল্ম স্টার ইন ২৪
আওয়ার্স'-এর জন্য গিনেস বুকে নাম ওঠে তাঁর। ২০০৯ সালে তাঁর ছবি 'দিল্লি ৬' ছবিটির প্রমোশনের সময়ে তিনি মাত্র ১২ ঘণ্টার
মধ্যে ৭টি আলাদা আলাদা জায়গায় প্রচার করেছিলেন। তিনি রেড কার্পেটে হেঁটেছিলেন, অটোগ্রাফ সাইন করেছিলেন, ছবির প্রচার করেছিলেন এবং গাজিয়াবাদ, নয়ডা,
ফরিদাবাদ, দিল্লি, গুড়গাঁও, চন্ডীগড় এবং মুম্বই শহরে ইন্টারভিউও দিয়েছিলেন। ১২ ঘণ্টার মধ্যে প্রায় ১৮০০ কিলোমিটার পথ তিনি ভ্রমণ করেছিলেন গাড়িতে
এবং ব্যক্তিগত বিমানে। আরও পড়ুন অবশেষে ফাঁস! ঐশ্বর্যার কোন জিনিসটি অভিষেকের সবথেকে পছন্দ? চমকে যাবেন... জানেন, ঠাকুরমা জয়া বচ্চনের সঙ্গে
আরাধ্যার ছবি দেখা যায় না কেন? এর আগে এই রেকর্ড করেছিলেন উইল স্মিথ, যিনি তাঁর ছবি 'আই, রোবট'-এর প্রমোশনের জন্য
মাত্র ২ ঘণ্টায় তিনটি মিডিয়া ইভেন্টে যোগদান করেছিলেন। তাঁর এই রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন অভিষেক বচ্চন। 