সোনু সুদ অভিনীত চিনা ছবি যাচ্ছে অস্কারে 
ঐতিহাসিক অ্যাডভেঞ্চার ফিল্ম 'জুয়ানজ্যাং' এ বছর চিনের অফিশিয়াল অস্কার এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে। যার অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন
বলিউডের সোনু সুদ। ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের 'সেরা বিদেশি ছবি' বিভাগে পাঠানো হবে হুয়ো জিয়াঙ্কি পরিচালিত এই ছবিকে। যেখানে সোনু সুদ
ছাড়াও অভিনয় করেছেন বলিউডের আলি ফজল এবং নেহা শর্মা। এটাই সোনু অভিনীত প্রথম চিনা ছবি। ছবিতে তাঁর চরিত্র হর্ষ উঠে
এসেছে ইতিহাসের পাতা থেকে। নিজের লুক'এর ছবি টুইটও করেছেন সোনু। এছাড়া জ্যাকি চ্যানের সঙ্গে ইন্দো-চাইনিজ প্রজেক্ট 'কুং ফু যোগা'তেও কাজ
করছেন সোনু। 'জুয়ানজ্যাং' দেখানো হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 