'কাবালি'-র টিকিটের জন্য সরকারি সুপারিশ! এটাই বোধহয় বাকি ছিল 
মুক্তির আগেই ২০০ কোটির ব্যবসা, রাত তিনটেয় প্রথম শো - একের পরে এক রেকর্ড ভেঙেই চলেছে রজনীকান্তের 'কাবালি'। ছবির
একটা টিকিটের জন্য কী না করতে রাজি রজনী ফ্যানরা। কিন্তু তাই বলে 'কাবালি'-র টিকিটের জন্য সরকারি সুপারিশ! হ্যাঁ, রজনীর নতুন
ছবি ঘিরে এমন কাণ্ডও ঘটল। চেন্নাইতে গত কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপে একটি চিঠির ছবি অনেকেই পেয়েছেন। তাতে দেখা যাচ্ছে থিরু রিজওয়ান
নামে এক ব্যক্তিকে যাতে 'কাবালি' ছবির প্রথম দিনের প্রথম শো-এর দশটি টিকিট দেওয়া হয়, তার জন্য সরকারি প্যাডে রীতিমতো একটি
প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে চিঠি লিখেছেন তামিলনাড়ু সরকারের এক মন্ত্রীর ব্যক্তিগত সচিব। ছবি মুক্তির সাত দিন আগে ১৫ জুলাই লেখা
হয় চিঠিটি। সেখানে মন্ত্রীর সচিবের সই, সরকারি সিলমোহর সবই রয়েছে। সরকারি প্যাডে টিকিটের সুপারিশ। এই থিরু রিজওয়ান ব্যক্তিটি কে, তা
এখনও জানা যায়নি। চিঠিটির সত্যতাও এখনও যাচাই করা হয়নি। কিন্তু 'কাবালি' ঘিরে রজনী ফ্যানদের উন্মাদনা কোন পর্যায়ে পৌঁছেছে, তা এই
চিঠি থেকেই পরিষ্কার। পর্দায় নানা অবাস্তব কাণ্ড কারখানা ঘটান থালাইভা কিন্তু তাঁর ছবি দেখার জন্য ফ্যানেরাও যে এমন অদ্ভুত কাণ্ডকারখানা
ঘটাচ্ছেন! আরও পড়ুন 'থালাইভা রজনী' ৩০ বছর আগে রজনীকান্তের ছেলে হয়েছিলেন হৃতিক! কোন ছবিতে? 