রেকর্ড তৈরি করেও 'বাহুবলি'-র কাছে কেন হারল 'কাবালি'? 
একের পরে এক রেকর্ড ভেঙেছে রজনিকান্তের 'কাবালি'। মুক্তির পরে থেকেই থালাইভার এই ছবিকে ঘিরে তামিলনাড়ু-সহ গোটা ভারতে কার্যত উন্মাদনা
চলছে। কিন্তু এতকিছু সত্ত্বেও একটি ছবির কাছে আটকে গেল 'কাবালি'। নিজের যাবতীয় করিশ্মা সত্ত্বেও 'বাহুবলি'-র কাছে হেরে গেল রজনির 'কাবালি'।
'বাহুবলি'-র দুটি রেকর্ড ভাঙতে পারেনি 'কাবালি'। প্রথমত 'বাহুবলি'-র প্রথম দিনের বক্স অফিস কালেরশন ছিল ৫০ কোটি টাকা। সেখানে 'কাবালি' ৪৯.৩
কোটি টাকা তুলতে পেরেছে। একটুর জন্য হলেও 'বাহুবলি'-র রেকর্ড ভাঙতে পারেনি 'কাবালি'। শুধু তাই নয়, 'বাহুবলি'-র প্রথম উইকএন্ড কালেকশন ছিল
১৯৭ কোটি টাকা। সেখানে 'কাবালি'-র প্রথম উইকএন্ড কালেকশন হয়েছে ১২৮ কোটি টাকা। আরও পড়ুন টুইটারে রজনীকান্তর অগুণতি ভক্ত। কিন্তু একজন
রাজনীতিবিদকেই ফলো করেন রজনী। তিনি কে? এর আগে 'ভেদালাম' নামে একটি ছবি তামিলনাড়ুতে প্রথম দিনের বক্স অফিস কালেকশনের ক্ষেত্রে রেকর্ড
গড়েছিল। সেই রেকর্ড ভেঙে দিয়েছে 'কাবালি'। এছাড়াও প্রথম দিনের আয়ের নিরিখে বলিউডের 'সুলতান', 'প্রেম রতন ধন পাও' এবং 'হ্যাপি নিউ
ইয়ার'-এর রেকর্ডও ভেঙে দিয়েছে 'কাবালি'। কিন্তু দুটি ক্ষেত্রে একা 'বাহুবলি'-র কাছে আটকে গেল 'কাবালি'। 