নতুন গার্লফ্রেন্ড 
গুজবে কান দেবেন না। তবে দেখতে পেলে সত্যি বলেই মেনে নিন! লিওনার্দো ডিক্যাপ্রিও এবং তাঁর সদ্য জুটে যাওয়া গার্লফ্রেন্ড
এলা কাওয়ালেক'কে একসঙ্গে দেখার পর এ কথা বলাই যায়। পোল্যান্ডের নামী মডেল এলা। লিও'র সঙ্গে তিনি সাইকেল চালালেন, তারপর লাঞ্চেও
গেলেন। লিও পরেছিলেন জিন্স আর টি-শার্ট। সঙ্গে একটা বেসবল ক্যাপ। এলার পরনে ক্যাজুয়ালস। সাদা টি-শার্টের উপর জড়িয়েছিলেন লেদার জ্যাকেট। তার
সঙ্গে ডেনিম। দু'জনে রেস্তোরাঁর বাইরেই একটা টেবিলে বসেছিলেন। কিছু কি বোঝাতে চাইছিলেন লিও? সেটা সময়ই বলবে! 