'কুসুমদোলা'-ই সেরা কিন্ত কোন কোন স্লটে এগিয়ে জি বাংলার ধারাবাহিক 
প্রতি সপ্তাহেই টিআরপি তালিকা প্রকাশিত হয় বৃহস্পতিবার এবং এই রিপোর্ট কার্ডটির দিকে তাকিয়ে থাকেন টেলিভিশনের সঙ্গে সংযুক্ত সবাই। এ
সপ্তাহের তালিকা একটি বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। স্টার জলসা ও জি বাংলা-র প্রতিদ্বন্দ্বিতার কথা দর্শকরাও জানেন। দুই চ্যানেলেরই নির্দিষ্ট দর্শককুল
রয়েছে, কিন্ত সাম্প্রতিককালে টিআরপি তালিকায় স্টার জলসা-র ধারাবাহিকগুলির রমরমা সামগ্রিক ভাবে বেশিই। কিন্তু বেশ কয়েকটি স্লটে এগিয়ে রয়েছে এখন জি
বাংলা-র ধারাবাহিক - সন্ধে ৬টা ও রাত ৮.৩০টার স্লটে এখন এগিয়ে জি বাংলার ধারাবাহিক। অর্থাৎ 'রাধা', 'আমার দুর্গা' রেটিংয়ে এগিয়ে
রয়েছে 'দেবীপক্ষ' ও 'স্বপ্ন উড়ান'-এর থেকে। রাত ৮টায় এখন হাড্ডাহাড্ডি লড়াই 'জড়োয়ার ঝুমকো' ও 'অগ্নিজল'-এর মধ্যে। দুই ধারাবাহিকের রেটিংই এখন
৫.৪। তবে বহু টেলি-দর্শকই একই স্লটে দু'টি চ্যানেলের ধারাবাহিক চ্যানেল ঘুরিয়ে দেখে থাকেন! আরও কয়েক সপ্তাহ গেলে বোঝা যাবে রাত
৮টায় শেষমেশ কে-ই বা এগিয়ে গেল আর কে পিছিয়ে পড়ল। আরও পড়ুন 'দীপ জ্বেলে যাই' নায়িকার বাড়িতে ভিডিও-আড্ডায় এবেলা ওয়েবসাইট
বিয়ের পর আবারও পর্দায় দেখা যাবে ওম-তোড়া জুটিকে এই মুহূর্তে সেরা তিনে রয়েছে 'কুসুমদোলা', 'কে আপন কে পর' ও 'খোকাবাবু'।
এই তিনটি ধারাবাহিকের রেটিংই ৮ থেকে ৯-এর ঘরে। কিন্তু এ সপ্তাহে একটা বেশ ইন্দ্রপতনও ঘটেছে। দু'সপ্তাহ আগেও প্রথম পাঁচের মধ্যে
ছিল 'মিলনতিথি'। এ সপ্তাহে রেটিং ৮-এর ঘর থেকে নেমে গিয়েছে ৬-এর ঘরে। তালিকায় বেশ খানিকটা নীচের দিকে নেমে যাওয়াটা মোটেই
ভাল কথা নয়। এর একটা বড় কারণ কিন্তু ওই স্লটে জি বাংলা-র নতুন ধারাবাহিক 'বিকেলে ভোরের ফুল'। খুব কম সময়ের
মধ্যে হু হু করে উপর দিকে উঠে আসছে এই ধারাবাহিক। এই মুহূর্তে ওই ধারাবাহিকের টিআরপি ৫.৬ ও 'মিলনতিথি'-র টিআরপি ৬.৬।
তবে 'মিলনতিথি'-র টিআরপি পড়ে যাওয়ার আরও একটি বড় কারণ কিন্তু বেশ কয়েকটা এপিসোডে অর্জুনের অনুপস্থিতি। অসুস্থতার কারণে প্রায় সপ্তাহখানেক শ্যুটিংয়ে
যেতে পারেননি জিতু কমল। এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে হাসপাতালেও ভর্তি থাকতে হয় বেশ কিছুদিন। আপাতত আবারও শ্যুটিংয়ে ফিরেছেন তিনি।
আশা করা যায় অহনা-অর্জুনের ট্র্যাকটি আবারও ভালভাবে রিভাইভড হবে। কারণ বাংলা টেলিভিশনের দর্শক প্রথমত অর্থোডক্স, অহনার দ্বিতীয় বিয়ে মেনে নেবে
না। দ্বিতীয়ত, ধারাবাহিকের মূল যে ইউএসপি অর্থাৎ অহনা-অর্জুন-বহ্নির ত্রিকোণ মেলোড্রামা, সেটা থেকে পুরোপুরি বেরিয়ে গেলে কিন্তু আসল বিনোদনটাই মাটি। 