দেব কি রুক্মিণীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন, ট্রেলারই প্রমাণ 
এই নিয়ে তৃতীয় ছবি দেব-রুক্মিণীর। তাঁদের সম্পর্কের ভিত যে বেশ গভীরে, তা সকলেই বুঝতে পারেন। এমনকি দেবের অনুরাগীমহলও পুরোপুরি
বিশ্বাস করেন। দেবের প্রথম প্রোডাকশন 'চ্যাম্প' ছবিতে ডেবিউ রুক্মিণীকে তেমন আমল দেননি প্রথমটায় অনেকেই। কিন্তু ছবি মুক্তির পর সকলের টনক
নড়ল। রুক্মিণী সত্যিই ভাল অভিনয় করেন। তার পর 'ককপিট'। গ্ল্যামার আর অভিনয়ের এমন দুরন্ত কম্বিনেশন সত্যিই মেলা ভার। এই বিষয়ে
অন্যান্য খবর 'কবীর'-এর নায়িকা রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে কী বললেন জানতে চান ভাড়া-করা দাঙ্গাবাজরাই দাঙ্গা লাগায়, হিন্দু বা মুসলিম নয়, বললেন
দেব কিন্তু 'কবীর' ছবিতে আবারও দেব-রুক্মিণী! ব্যাপারটা যাতে একঘেয়ে না হয়ে যায়, সেই জন্যেই একেবারে অন্য রকম কাহিনি বেছে নিলেন।
'মোস্ট ওয়ান্টেড টেররিস্ট'-এর প্রকৃত কাহিনি! প্রিয়া সিনেমা হলে ট্রেলার লঞ্চের পর এটাও বোঝা গেল যে, দেব কতখানি সাসপেন্স মজুত রেখেছেন
ছবির সিন্দুকে। ট্রেলারে পাওয়া গেল তার আভাসমাত্র। দেব কি রুক্মিণীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন? দেখে নিন সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির ট্রেলার। দেখে
নিজেরাই বিচার করে নিন- দেখুন অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায় 'কবীর' ছবির ট্রেলার- 