তৈমুর না আবরাম! কে হারাল কাকে, জেনে নিন 
গতকাল এক বছরে পা রেখেছে পরিচালক-প্রযোজক কর্ণ জোহরের যমজ সন্তান যশ ও রুহি। তাদের জন্মদিনের অনুষ্ঠান যেন চাঁদের হাট!
বাদশা খান থেকে করিনা কপূর খান, সোনাক্ষী সিংহ থেকে আলিয়া ভট্ট - অতিথিদের তালিকায় বাদ পড়েননি কোনও ঘনিষ্ঠজনই। ছিলেন মনীশ
মলহোত্রা, রানি মুখোপাধ্যায় এবং সোহা আলি খানও। তবে পার্টির মধ্যমণি ছিল বলি-তারকার খুদেরা। () , :
গোলাপি এবং হালকা বেগুনি রংয়ে দেখা গিয়েছে বার্থডে বয় এবং বার্থডে গার্ল-কে। তবে 'স্টাইল স্টেটমেন্টে'-এর দিক থেকে তাদের টেক্কা দিয়েছে
অন্য খুদেরাও। একদিকে যেমন সাদা রংয়ের টি-সার্ট পড়ে দেখা গেল শাহরুখ এবং আবরাম - দু'জনকেই। অন্যদিকে, মা করিনার সঙ্গে ধুসর
রংয়ের জ্যাকেট পরে পার্টিতে এল তৈমুর। () , : বাবা
শাহরুখ খানের সঙ্গে পার্টিতে যাচ্ছে আবরাম খান। (ছবিঃ ফোটোকর্প) এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অতিথিদের তালিকায় ছিল শাহিদ কপূর এবং
মীরা রাজপুতের নামও। কিন্তু, পার্টিতে দেখা যায়নি তাঁদের। কানাঘুষো শোনা গিয়েছে, করিনার উপস্থিতির সম্ভাবনা থাকায় পার্টি এড়িয়ে গিয়েছেন সস্ত্রীক অভিনেতা।
বয়স একরত্তি, রুপোলি জগতেও এখনও পর্যন্ত কেউ পা রাখেনি। তাতেই এত জনপ্রিয়তা কুড়োচ্ছে এই খুদে তারকারা। এদের ভবিষ্যৎ অন্ধকার না
উজ্জ্বল, তা কোনও জ্যোতিষী বলতে পারেন কি? 