ক্ষণিকের অতিথি 
আলিয়া ভট্টের বিপরীতে শাহরুখ খানকে দেখার আশা বোধহয় ছাড়তেই হচ্ছে! কারণ, গৌরী শিন্দের আগামী ছবির মুখ্য চরিত্রে নেই কিংগ
খান। বরং তাঁকে দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে। ছবির গল্প মূলত নারীকেন্দ্রিক। সেই চরিত্রে থাকছেন আলিয়া। এছাড়া, ছবিতে তিনটি মুখ্য
পুরুষ চরিত্র রয়েছে, যার একটিতে কোনও দক্ষিণী নায়ককে দেখা যেতে পারে। তবে নির্মাতাদের কেউই কাস্টের ব্যাপারে মুখ খুলতে চাইছেন না
আপাতত। অন্যদিকে শাহরুখের ছোট্ট উপস্থিতিতেই বেজায় খুশি আলিয়া ভট্ট। ছবিটা বানাচ্ছেন গৌরী শিন্দে, আর তাতে শাহরুখ খান রয়েছেন - এটাই
আমার কাছে বিরাট ব্যাপার, বলেছেন আলিয়া। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে 'রেড চিলিজ এনটারটেনমেন্ট' এবং 'ধর্ম প্রোডাকশন্স'। 