কখন আসবে শ্রীদেবীর মরদেহ, অপেক্ষায় মুম্বই, জানুন বিস্তারিত 
কখন এসে পৌঁছবে অকালপ্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মরদেহ। সেই অপেক্ষাতেই মুম্বই-সহ গোটা দেশ। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল হয়তো রবিবারেই
দেশে ফিরবে অভিনেত্রীর মরদেহ। কিন্তু শেষ পর্যন্ত জানা গিয়েছে, তাঁর দেহ মুম্বইয়ে এসে পৌঁছবে সোমবার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন
থেকে জানা যাচ্ছে, ভারতীয় শিল্পপতি অনিল অম্বানীর ১৩ আসনবিশিষ্ট ব্যক্তিগত জেটেই আনা হবে শ্রীদেবীর মরদেহ। তাঁর দেহ ভারতে আনতে আনতে
ভোররাত হয়ে যাবে বলেই ওই প্রতিবেদনে জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির নিয়ম অনুযায়ী, হাসপাতালের বাইরে কারও মৃত্যু হলে তার ময়না
তদন্ত সংক্রান্ত পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে ২৪ ঘণ্টা লেগে যায়। হাসপাতালের রিপোর্ট দেখে পুলিশ এনওসি দিলে তবেই পাওয়া যায় ট্রান্সফার
সার্টিফিকেট। সোমবারই শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে ভিলে পার্লে শ্মশানে। লোখান্ডওয়ালায় সদ্যপ্রয়াত অভিনেত্রীর বাড়ির সামনে ভিড় ক্রমশ বাড়ছে। বাড়িটির সামনে নিরাপত্তা
বাড়ানো হচ্ছে জানা গিয়েছে। বাবা বনি কপূরের সঙ্গে শ্রীদেবী তনয়া খুশি রয়েছেন আরব আমিরশাহিতে। আর এক কন্যা জাহ্নবী কপূর এই
মুহূর্তে রয়েছেন অনিল কপূরের বাড়িতে। এই বিষয়ে অন্যান্য খবর মেয়েদের জন্য কত টাকার সম্পত্তি রেখে গেলেন মা 'শ্রীদেবী' শ্রীদেবীর মৃত্যুতে
রেগে গেলেন ঋষি কপূর! ক্ষোভ উগরে দিলেন টুইটারে আজ সন্ধেতেই সেখানে এসে পৌঁছেছেন অর্জুন কপূর-সহ পরিবারের অন্য সদস্যরাও। এসেছেন অভিনেতা
অনুপম খের, অভিনেত্রী রানি মুখোপাধ্যায়, পরিচালক কর্ণ জোহর, বর্ষীয়ান অভিনেত্রী রেখা-সহ বলিউডের আরও অনেকে। 