সেলেবরা মাঝে মাঝে বেশি কথায় না গিয়ে কাজ সারেন স্লোগানে! 
প্রিয়ঙ্কা চোপড়া অবশ্য ক'দিন আগে এই টিশার্টের কোট-বিতর্কেই জড়িয়ে পড়ে কেলেঙ্কারি করেছিলেন! সেই ফোটোশ্যুটে তাঁর টিশার্ট কোটে 'ইমিগ্র্যান্ট', 'রেফিউজি'
এই শদ্বগুলো কেটে দিয়ে লেখা ছিল 'ট্রাভেলার'! তাই নিয়ে সমালোচনার ঝড়ও উড়েছিল! কিন্তু টিশার্ট আর জিন্সের সঙ্গে স্টাইলের সম্পর্ক অনেকদিনের!
তাই সেলেবরাও মাঝে মাঝে রেড কার্পেট লুক ছেড়ে ক্যাজুয়াল পোশাকে খুঁজে নেন স্বাচ্ছন্দ্য। কখনও টিশার্টের সঙ্গে লেয়ার করে, কখনও শর্টসের
সঙ্গেই স্টাইল করে। কিন্তু কমন ফ্যাক্টর হল তাঁদের টিশার্টে মজাদার উবাচ! কথা খরচ না করেই বুঝিয়ে দেওয়া, তাঁদের মেজাজ ঠিক
কেমন! জ্যাকলিন ফার্নান্ডেজ এঁর স্টাইল সেন্স এমনিতেই স্বতঃস্ফূর্ত, মজাদার। টিশার্টে বেশ ফ্রেশ এবং মিষ্টি লুক ক্যারি করেন জ্যাকলিন। ইভেন্ট বা
কোনও পাবলিক অ্যাপিয়ারেন্স থাকলে বিশদে সাজেন। কিন্তু মিটিংয়ে পৌঁছতে কিংবা ফ্লাইট ধরার থাকলে টিশার্ট আর জিন্সেই ইনি চোস্ত! তাও বেশ
আত্মবিশ্বাসের সঙ্গে। এভিয়েটর আর বোল্ড লিপ্সে এই স্টাইল কিউ আপনিও অনুসরণ করতে পারেন। শুধু খেয়াল করুন টিশার্ট-উক্তির দিকে! কৃতী শ্যানন
ক্যাজুয়াল লুকেও প্রশংসা পান, র্যাম্পে হেঁটেও! কৃতীর স্টাইল মিষ্টি, আবার গ্ল্যামারাসও! টিশার্টেও যে বিভিন্ন মুড বোঝানো যায়, তিনি আরেকবার প্রমাণ
করলেন এই ক্রপড টিশার্ট আর ডেনিমে। ডিজাইনার জিনিসেই যে খালি স্টাইল হয় না, সেটা নিজের টিশার্ট কোটে বুঝিয়ে দিয়েছেন কৃতী!
এষা গুপ্ত রসিকতায় ভরা টিশার্ট কোট ফ্লন্ট করার ব্যাপারে কম যান না এষা গুপ্তও। এমন একটা লুক স্টাইল করতে পেলে
আপনিও চাইবেন রোজ এভাবে সাজতে! ইনি প্রায়ই স্লোগান-ওয়ালা হয়ে ওঠেন। কখনও সাদা প্লেন টিশার্টে লেখা থাকে - 'আর ইউ গ্লাটেন
ফ্রি'? কখনও আবার এমন মজাদার শার্ট-ড্রেস পরেন যার প্রত্যেকটা অংশে মজার মজার স্লোগান প্রিন্ট করা! এষার স্টাইল গেমে টিশার্টের ভূমিকাই
দেখা যাচ্ছে বেশি! যেমন ছবিতে শর্টসের সঙ্গে পরেছেন সিক্যুইন্ড টিশার্ট। করিনা কপূর খান আপন মেজাজ-মর্জির মালকিন হিসেবে বেশ নাম রয়েছে
করিনার। জিন্স-টিশার্টের ধারাবাহিক ভক্ত! মুড ভাল না থাকলে ডিজাইনার পোশাক নিয়ে মাথাই ঘামান না বেবো। ছবিতে তাঁর পরনের পোশাকখানা যেন
বেবো'কে মাথায় রেখেই তৈরি। যে-সে ফোন করে সাত সকালে জ্বালাবে বলিউডের বেগমজানকে! কার ধড়ে ক'টা মাথা! প্রেগন্যান্সির অনেক আগে থেকেই
করিনা শিমার বা ল্বিংগ বাদ দিয়ে দিয়েছেন ওয়ারড্রোব থেকে। ক্যাজুয়াল আর স্ট্রেট-আউট পিস'ই পরছেন বেশি। তাই দিয়েই তো দেখাতে হবে
অ্যাটিটিউড, নাকি! আলিয়া ভট্ট টিশার্ট লুক'এ নিজের ইনস্টাগ্রাম পেজ মাতিয়ে দেন আলিয়া! তাঁর মতোই কিউট আর স্মার্ট হয় টিশার্ট কোটগুলো!
কখনও হয়তো তাতে লেখা 'উইয়ার্ড', কখনও আবার 'এরর ৫০৮'! টিশার্ট লুক সবচেয়ে ভাল ক্যারি করতে পারেন আলিয়া। তাঁর মতোই ভাইব্র্যান্ট
আসলে স্টাইলটা। কেপ, শ্রাগ, ডেনিম, অ্যাঙ্কল বুটস দিয়ে লুক সম্পূর্ণ করেন তিনি। 