কী ছিল অভিনেত্রীর শেষ ইচ্ছে, জেনে নিন 
থমকে গেছে হৃদযন্ত্র। শ্রীদেবী আর নেই। আর কোনওদিনই তাঁকে দেখা যাবে না সিনেমার ফ্রেমে। তিনি শুধু বেঁচে থাকবেন তাঁর
অভিনীত সিনেমাগুলোর মধ্যে দিয়ে, চরিত্রের মধ্যে দিয়ে, আর স্মৃতিচারণার মধ্যে দিয়ে। এবার সুদূর দুবাই থেকে শেষবারের মতো তাঁর ঘরে ফেরার
পালা। একটা কফিন মোড়ানো নিথর দেহ। এই বিষয়ে অন্যান্য খবর শেষ টুইটে কী বার্তা দিয়েছিলেন শ্রীদেবী নৈশভোজের নিমন্ত্রণ বদলে গেল
মৃত্যুতে, 'শ্রী'হীন হয়ে গেল বনির জীবন অভিনেত্রী তাঁর জীবিতকালে জানিয়েছিলেন তাঁর শেষ ইচ্ছের কথা। সেই ইচ্ছে পূরণে আপাতত ব্যস্ত গোটা
কপূর পরিবার। শ্রীদেবীর প্রিয় রং ছিল সাদা। তাঁর ইচ্ছে ছিল সাদা রং-এ মুড়িয়ে ফেলা হবে গোটা বাংলো। গাড়ি সাজানো হবে
তাঁর প্রিয় ফুলে। তাই সাদা গোলাপ, অর্কিড, আর লিলি ফুল আনা হয়েছে তাঁর শেষ ইচ্ছে পূরণের জন্য। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের
খবর অনুযায়ী, সোমবার বিকেল নাগাদ তাঁর মরদেহ পৌঁছবে মুম্বই বিমানবন্দরে। শেষকৃত্য সম্পন্ন হতে হতে রাত হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। 