টাইগারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে বিকিনিতে ঝড় তুলে ফিরলেন দিশা 
নতুন বছর শুরু করতে বলিউডের একাধিক সেলেব বিদেশে পাড়ি দেন। প্রিয়াঙ্কা থেকে ঐশ্বর্য কিংবা করিনা, বিদেশের মাটিতেই বি টাউন
সেলেবরা এখন পরিবারের সময় একান্তে সময় কাটাচ্ছেন। বিয়ের পর নতুন বছর শুরু করতে দীপিকা পাডুকনকে নিয়ে যেমন বিদেশে পাড়ি দেন
রণবীর সিং, তেমনি বান্ধবী দিশাকে নিয়ে মালদ্বীপে যান টাইগার শ্রফ। মালদ্বীপে গিয়ে দিশা যখন সমুদ্র সৈকতে আগুন ঝরাচ্ছেন, সেই সময়
জলের মধ্যে বিভিন্ন রকম শারীরিক কসরত করে সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন টাইগার। অন্যদিকে টাইগারের মত দিশাও সোশ্যাল মিডিয়ায়
ঝড় তুলতে শুরু করেন কখনও বিকিনি ছবি শেয়ার করে, আবার কখনও জলের মধ্যে লাস্যময়ী অবতারে দেখা দিয়ে। সবকিছু মিলিয়ে টাইগার
শ্রফ এবং দিশা পাটানির মালদ্বীপে ছুটি কাটানোর ছবি এবং ভিডিও নিয়ে তাঁদের ভক্তরা বেশ সন্তুষ্ট, তা স্পষ্ট। মালদ্বীপ থেকে ছুটি
কাটিয়ে মুম্বইতে ফিরলে, পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েন বলিউডের এই সেলেব জুটি। ছুটি কাটিয়ে ক্যাজুয়াল পোশাকেই দেশে ফেরেন দু'জন। যদিও দু'জনের
একসঙ্গে ছবির জন্য পাপারাতাজি তাঁদের পিছু নিলেও, টাইগার শ্রফ বা দিশা পাটানি, কাউকেই ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়নি। 