ধোনির বায়োপিকের শ্যুটিংয়ে বদলে গেলেন সুশান্ত! 
শ্যুটিংয়ে তিনি খুব মজা করলেন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে। চলল বেজায় দুষ্টুমিও। বলতে গেলে, কিয়ারা আদবানির ছোঁয়াতেই পুরোদস্তুর বদলে
গেলেন সুশান্ত! কিয়ারা নিজেই জানালেন, সুশান্ত সহজ সরল একজন মানুষ। কম কথা বলে। কিন্তু শ্যুটিংয়ে দেখা গেল বদলে গিয়েছে সুশান্ত।
সুশান্তও যে দুষ্টুমি করতে পারে, সেটা এখন সবাই দেখতে পেল। শ্যুটিং চলাকালীন দুষ্টুমি থেকে পার্টি - সবই করেছি আমরা। ইদানীং
বলিউডে বায়োপিক সিনেমার চল। ধোনির উপরে নির্মিত সিনেমায় 'মাহি'র ভূমিকায় অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। সাক্ষী সিংয়ের ভূমিকায় কিয়ারা আদবানি।
স্পেশাল অ্যাপিয়ারেন্সে জন আব্রাহাম। পরিচালক নীরজ পণ্ডের ছবিতে অভিনয় করতে পেরে খুশি তিনি। ব্যবহারিক জীবনে জন আবার ধোনির বন্ধু। রাঁচির
রাজপুত্রকে নিয়ে তৈরি সিনেমা নিয়ে বেশ আশাবাদী জন। তিনি বলছেন, মাহির জীবন নিয়ে ছবি হওয়ায় আমি খুশি। পরিচালকের ভিশনকে আমি
শ্রদ্ধা করি। সুশান্ত ভাল অভিনয় করবে বলেই আমার বিশ্বাস। 