কঙ্গনা রানাউতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া আটকে গেল 
হিমাচলপ্রদেশ চেয়েছিল পর্যটনস্থল হিসেবে নিজেদের তুলে ধরতে। সে জন্যই কঙ্গনা রানাউতকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চেয়েছিল তারা। নায়িকা রাজিও হয়েছিলেন।
কিন্তু শেষমেশ কিছুই হল না, শুধু কাজে অনর্থক দেরির জন্য! হিমাচলপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান বিজয় সিংহ মানকোটিয়া জানিয়েছেন,
কঙ্গনা নামমাত্র পারিশ্রমিকের বিনিময়েই অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাবে রাজি হয়েছিলেন। পর্যটন বিভাগ থেকে দু'জন মুম্বইয়ে গিয়ে কঙ্গনার সঙ্গে দেখাও করেন। কিন্তু
তার পরে আর বিষয়টি এগোয়নি। মানকোটিয়া জানান, পরের প্রয়োজনীয় পদক্ষেপগুলি করতে পর্যটন বিভাগ এত দেরি করে ফেলে, যে তিনি নিজেই
প্রস্তাবটা বাতিল করে দেন। শোনা গিয়েছে, কঙ্গনার কাছে এর জন্য ক্ষমাও চাইবেন তিনি। 