নার্গিসের 'খোলামেলা' পোশাক নিয়ে আপত্তি রিয়্যালিটি শো'এ 
ক্যামেরার সামনে যাওয়ার আগে নার্গিস ফকরিকে পিন-আপ করতে হল নিজের পোশাক। একটি ডান্স রিয়্যালিটি শো'এ 'ব্যাঞ্জো' ছবির প্রচারে গিয়েছিলেন
নার্গিস এবং রীতেশ দেশমুখ। সেখানেই শো'য়ের নির্মাতারা নার্গিসকে বলেন, এত খোলামেলা পোশাক পরে ক্যামেরার সামনে গেলে তা শো'য়ের ভাবমূর্তিকে আঘাত
করবে। সেদিন নার্গিসের পরনে ছিল রোহিত গাঁধী এবং রাহুল খন্নার ডিজাইন করা ড্রেস। ইনস্টাগ্রামে সেটা পরে নিজের ছবিও আপলোড করেছিলেন
নায়িকা। শো'য়ের সেট'এ পৌঁছনোর পর নির্মাতারা জানান, যেহেতু এটা ফ্যামিলি শো তাই নার্গিস যেন পোশাকের উন্মুক্ত অংশ ঢেকে তবেই ক্যামেরার
মুখোমুখি হন। প্রথমে নার্গিস মানতে না চাইলেও পরে তাঁকে পোশাকের সামনের অংশ পিন-আপ করে নিতেই হয়। শো'এ নার্গিসের সেই ছবি
প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। তবে এমন অবমাননাকর ঘটনার সম্মুখীন হতে হয়েছে যাঁকে, সেই নার্গিস কী বলছেন
এখনও জানা যায়নি। আরও পড়ুন... 'গান্ডু'-র পরে 'ল্যাংটো': বাঙালি উত্তাল ট্রেলারেই, ভিডিও দেখুন বঙ্গললনারা ঠিক কেমন? দেখুন শুভশ্রীর নতুন ছবির
এই গান 